Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Chachaji Ka Murga Dance: চাচার ‘মোরগ নাচ’ দেখতে ভিড় জমেছে, হাসি থামাতে পারল না মানুষ

Updated :  Sunday, June 18, 2023 9:34 AM

বর্তমান যুগে আট থেকে আশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। ধীরে ধীরে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ব্যবহার কমে যাচ্ছে টিভি এবং রেডিওর। বিনোদন এখন হাতের মুঠোতেই সীমাবদ্ধ। তাইতো বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বিশেষ করে এই করোনাকালে গৃহবন্দি অবস্থায় থেকে সময় কাটানোর জন্য প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন। দিন দুনিয়ার খবর থেকে শুরু করে হাসির ভিডিও বা অবাক করা কোনো ঘটনা দেখতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আসতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি হাসির ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। মোটামুটি সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন ধরনের আজব কায়দায় ডান্স ভিডিও দেখা যায়। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হল নাগিন ডান্স। কোন অনুষ্ঠান বা ঠাকুর বিসর্জনের সময় এই ডান্স ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে ইন্টারনেটে নতুন করে ভাইরাল হয়েছে মুরগা ডান্স।

শুধুমাত্র মুরগা ডান্স শুনে অবাক হলেই চলবে না। আপনাদের জানিয়ে রাখি এই অদ্ভুত কায়দায় ডান্স করেছেন একজন বৃদ্ধ মানুষ। নাচের অনুষ্ঠানের মাঝে ডান্স ফ্লোরে গানের তালে তাল মিলিয়ে মুরগা ডান্স করেছেন ওই বৃদ্ধ। বৃদ্ধের ওই নাচ দেখে হাসি থামাতে পারছেন না নেট নাগরিকরা। ভিডিওটি দাবানলের মত ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিন।