Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মঞ্চ মাতাতে গিয়ে রিল বানালেন Gori Nagori, ইন্টারনেটের তাপমাত্রা বাড়ালেন (Watch Video)

Updated :  Tuesday, March 7, 2023 12:39 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি যে নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। মঞ্চের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা মেলে তার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের সূত্রই শেয়ার করে নিয়েছেন নিজের সাম্প্রতিক রিল ভিডিও, যার সূত্রেই আপাতত একাংশের মাঝে চর্চায় তিনি। রইল ঝলক, দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে গোরি নাগোরিকে ব্যাকস্টেজে রিল বানাতে দেখা গিয়েছে। খুব সম্ভবত কোন একটি অনুষ্ঠানে গিয়েই স্টেজে ওঠার আগে বানিয়েছিলেন এই ভিডিওটি। এদিন জনপ্রিয়, হিট হরিয়ানভি গানের তালেই দেখা গিয়েছিল তাকে। বেগুনি রঙের ঘাঘড়া চোলিতেই দেখা দিয়েছিলেন এদিন। মানানসই মেকাপে কেড়েছেন সকলের নজরও। ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই সাম্প্রতিক রিল ভিডিওটি। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোরি নাগোরি নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত।