Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ফাঁকা ঘরে চকমকে শাড়ি পরে উদ্দাম নাচে মত্ত সুন্দরী যুবতী, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, November 30, 2021 4:31 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।

প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই আট থেকে আশি সকলেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি তেমনি একটি সুন্দরী মহিলার নাচ তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, “নীল এন্ড নিকি” ছবির জনপ্রিয় “হাল্লা রে হাল্লা রে” গানের তালে কোমর দুলিয়েছেন। নিজের ঘরেই এই গানের সাথে নেচে সেই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। ভিডিওতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে তার পরনে ছিল কালো স্লিভলেস ব্লাউজ এবং গ্রীনিশ সিল্কের শাড়ি। এই মহিলার নাম রাঞ্ঝনা সিং চৌহান। তিনি প্রায়ই নিজের নিজের নাচের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়, তা তার নাচ দেখেই বোঝা যাচ্ছে। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তার নাচের যেকোনো ভিডিওই ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে।