Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Dance Video: ‘কারাণ অর্জুন’এর গানে মঞ্চ কাঁপানো নাচ কোমাল রাঙ্গীলীর, রইল ঝলক

Updated :  Saturday, April 29, 2023 1:38 PM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে কোমাল রঙ্গীলী কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘হরিয়ানভি ডিজে ঠুমকা’ নামের ইউটিউব চ্যানেল থেকে কোমাল রঙ্গীলীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ২ মাস আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ৯ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে কোমালকে একটি জনপ্রিয় হিট বলিউডের গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ভিডিওতে কোমাল রঙ্গীলীকে লাল রঙের ঘাঘড়া-চোলিতে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে নাচ্ছিলেন তিনি। এদিন ‘কারাণ অর্জুন’এর জনপ্রিয় হিট গান ‘গুপছুপ গুপছুপ’এর তালেই দেখা মিলেছিল তার। আর এই গানটি যে তিনি বেশ উপভোগ করেই নাচ্ছিলেন, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। পাশাপাশি কোমালের নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ২ মাস আগের এই ভিডিওটি যে পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আর সেই সূত্রেই এই মুহূর্তে চর্চায় কোমাল রাঙ্গীলী।