Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ‘আঁঙ্গুরী বদন’, স্বপ্না চৌধুরীকে টেক্কা দিয়ে ভরা মঞ্চে উদ্দাম নাচ সঞ্জু চৌধুরীর, ইন্টারনেটে ব্যাপক ভাইরাল

Updated :  Friday, June 24, 2022 2:50 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সঞ্জু চৌধুরীর দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সঞ্জু চৌধুরী অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘এজাজ ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সঞ্জুকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের সাথেই স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘আঁঙ্গুরী বদন’এর তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। শ্যাওলা রঙের একটি সালোয়ার-কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

উল্লেখ্য, সঞ্জু চৌধুরীর এই নাচের ভিডিওটি ৬ দিন আগে এই ‘এজাজ ক্রিয়েশন’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ কয়েক হাজার, যার সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। তার নাচ দেখে দর্শকরা রীতিমতো টাকার বৃষ্টি করিয়ে দিয়েছেন স্টেজের উপর। যত দিন যাচ্ছে এই ভিডিওর ভিউজ বাড়ছে তরতর করে। আপাতত, সঞ্জু চৌধুরীর এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন। রইল সেই ভিডিও, দেখে নিন।