Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কোয়ি নায়ি সি বোতাল লা’, গানে তার সেক্সি নাচ দিয়ে ঝড় তুলেছেন Sunita Baby, ভিডিও দেখুন

Updated :  Friday, January 27, 2023 6:03 PM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে সুনিতা বেবি কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘সাইন ডিজে ডান্স’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে সুনিতা বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ১ বছর আগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১৩ লাখেরও বেশি মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে রচনা তিওয়ারিকে জনপ্রিয় ধামাকেদার নরেন্দের বাগানা’র গাওয়া হিট হরিয়ানভি গান ‘কোয়ি নায়ি সি বোতাল লা’র তালেই রীতিমতো দর্শকদের মন মাতাতে দেখা গিয়েছে।

১ বছর আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে সুনিতা বেবিকে নীল রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘কোয়ি নায়ি সি বোতাল লা’র তালে নৃত্য পরিবেশন করেই সমস্ত দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তার সেই পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন সেখানে উপস্থিত দর্শকরাও, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি সুনিতা বেবির এই পুরনো নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো নেটনাগরিকদের একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।