Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: জনপ্রিয় হরিয়ানভি গানে গোরি রানির দুর্দান্ত নাচ, হাঁ করে দেখল ভক্তরা

Updated :  Tuesday, June 7, 2022 1:45 PM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে গোরি রানি কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

একটি অনামী ইউটিউব চ্যানেল থেকে গোরি রানির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল তিনবছর আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ১৪ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে গোরি রানিকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ভিডিওতে গোরি রানিকে কমলা রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর এক বয়স্ক ভদ্রলোকের সাথে নাচ্ছিলেন তিনি। গানটি যে বেশ উপভোগ করে নাচ্ছিলেন, তা তাকে দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি গোরি রানির নাচ যে বেশ উপভোগ করেছিলেন দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে ভিডিওতে। সম্প্রতি তিন বছর আগের এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমে পাতায়। আর এর সূত্র ধরেই চর্চায় গোরি রানি।