Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: দীপিকা ডোগরার সাথে স্টেজ কাঁপালেন এই ছোট্ট খুদে, উপভোগ করলেন লক্ষ লক্ষ ভক্তরা

Updated :  Monday, July 4, 2022 10:14 AM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে দীপিকা ডোগরা কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

‘ত্রিমূর্তি’ নামের ইউটিউব চ্যানেল থেকে দীপিকা ডোগরার এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৫ বছর আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ৩৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে দীপিকা ডোগরাকে হারি মির্চ নামের একটি বাচ্ছা ছেলের সাথে স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে। জনপ্রিয় হরিয়ানভি গানের তালেই উদ্দাম নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাদের। দীপিকার সাথে তাল মিলিয়ে ছেলেটিও যে দুর্দান্ত নেচেছেন, তা ভিডিওটি দেখলেই বোঝা যাবে।

ভিডিওতে দীপিকা ডোগরাকে মেরুন ও সাদা রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। পাশাপাশি হারি মির্চকে কালো কুর্তা পাজামায় দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে নাচ্ছিলেন তারা। একটি জনপ্রিয় ভোজপুরি গান রীতিমতো উপভোগ করেই নাচ্ছিলেন তারা, তা ভিডিওতে তাদের দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি দীপিকা ডোগরার নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ৫ বছর আগের এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। আর এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চায় দীপিকা ডোগরা।