জীবনযাপন

বাড়িতে শঙ্খ আছে? তাহলে অবশ্যই জানুন এই নিয়মগুলি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সনাতন ভারতের অন্যতম মঙ্গলচিহ্ন শঙ্খ বা শাঁখ। তাই হিন্দুধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। হিন্দু পুরাণ অনুযায়ী, ভগবান বিষ্ণুর হাতে থাকে শঙ্খ। শঙ্খে ফুঁ দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা বাড়ি থেকে অশুভ শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। তাই হিন্দু ধর্মের সকল আচার অনুষ্ঠানেই শঙ্খ বাজানো একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত। পুরাণ মতে ঠাকুর ঘরে শঙ্খ রাখলে পাওয়া যায় অনেক উপকার। জেনে নিন বিস্তারিত-

শঙ্খ প্রত্যেকের বাড়িতেই থাকে। হিন্দু বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা শঙ্খ বাজিয়ে অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে আনয়ন করা হয়। শাস্ত্র মতে শঙ্খ এর উপকারিতা প্রচুর। শাস্ত্রমতে, শঙ্খ আহ্বান করে সুখ-সমৃদ্ধিকে৷ শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে৷ শাস্ত্র মতে শঙ্খে বাস করে ভগবান বিষ্ণু। আর সংসারে বিষ্ণুর আধিপত্য থাকলেই আসবে সুখ সমৃদ্ধি। তাই সংসারে বিষ্ণুর আধিপত্য বজায় রাখতে সকালে ও সন্ধ্যায় তিনবার করে শাঁখ বাজান। এর ফলে সংসারে সবসময়ই শ্রীবৃদ্ধি বজায় থাকবে। এছাড়া বলা হয় যেসব বাড়িতে নিয়মিত শঙ্খ বাজে সেসব বাড়িতে হার্টের অসুখ সহজে হতে পারে না।

শঙ্খ রাখার কিছু নিয়ম আছে। শঙ্খ কখনোই মাটিতে রাখা যাবে না। তাহলে ভগবান বিষ্ণুর রোষের মুখে পড়তে হবে। তাই শঙ্খ সবসময় একটি সাদা কাপড়ের উপর রাখুন অথবা একটি পাথরের বাটিতে কিছুটা জল দিয়ে তাতে রাখুন। বাড়িূতে শঙ্খ থাকলে তাকে প্রতিদিন স্নান করাতে ভুলবেন না, এতে করে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। বাড়িতে শঙ্খ রাখতে হলে সর্বদাই ২ টি শঙ্খ একসাথে রাখতে হয়, কখনোই একটা শঙ্খ রাখতে নেই।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026