বিনোদন

পরিযায়ী শ্রমিকদের জীবনের কি কোনো দাম নেই? প্রশ্ন ছুঁড়লেন সাংসদ-অভিনেতা দেব

কৌশিক পোল্ল্যে: দেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ-অভিনেতা দেব। লকডাউনের এতদিন পরেও যে সমস্যার সমাধান হয়নি তা হল পরিযায়ী শ্রমিকদের নিজভূমে বাড়ি ফেরানো নিয়ে প্রশাসনিক গাফিলতি। এখনও বিদেশ বিভুঁইয়ে আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। সম্প্রতি সেই নিয়েই পোস্ট মারফৎ গর্জে উঠলেন তিনি।

অভিনেতা তার পোস্টে স্পষ্টই লেখেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ খুনের ঘটনা নিয়ে সরব হয়েছেন বহু তারকা, কেরলের গর্ভবতী হাতি হত্যা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই, কিন্তু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে না পারা নিয়ে গুটিকতক সেলেব ছাড়া কেউই এগিয়ে আসেননি। তাহলে পরিযায়ী শ্রমিকদের জীবনের কি কোনো দাম নেই? প্রশ্ন ছুঁড়ে দেন দেব।

সাংসদ এর পোস্ট ঘিরে নেটিজেনদের সমর্থন আসতে শুরু করলেও বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত দেব। কেন এই সমস্যা নিয়ে সরব নন তারকারা? কেন তারা এই বিষয় নিয়ে করলেন না কোনো পোস্ট? উত্তর পাননি তিনি। যদিও কৃষ্ণাঙ্গ খুন কিংবা হাতি হত্যা নিয়ে করা পোস্ট গুলির বিরুদ্ধে কিছু বলতে চাননি তিনি কিন্তু উক্ত ইস্যুতে কেউ সরব নন বলেই তুলনা টানতে বাধ্য হলেন অভিনেতা।

দেশের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এক মহান কর্মযজ্ঞে নেমেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সেই পথেই হেঁটেছেন বিগ বি অমিতাভ বচ্চন। বাংলা থেকে এই প্রথম কোনো অভিনেতা এই বৃহত্তর কঠিন পরিস্থিতি নিয়ে কিছু করে দেখালেন। নেপাল থেকে এ রাজ্যের ৩৬ জন শ্রমিককে নিজ উদ্যোগে রাজ্যে ফেরান দেব।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026