Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: বলিউডের গানে এমন নাচ করলেন এক মাঝবয়সী মহিলা, নাচতে বাধ্য হলেন দর্শক

Updated :  Thursday, November 3, 2022 4:26 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক মাঝবয়সী মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হাওয়া ভিডিওতে বলিউডের বেশ কোয়েকটি হিট গানের সাথে শাড়ি লুকেই ক্যামেরার সামনে নাচতে দেখা গিয়েছে। ‘কোকা কোলা’ থেকে শুরু করে ‘সান সানানা সান’সব গানেই নেচেছেন তিনি। তার বানানো বেশ কয়েকটি ভিডিও একসাথে জুড়েই সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি বানানো হয়েছে। ইউটিউবের ‘পিক শেয়ার অফিসিয়াল’ নামের চ্যানেল থেকে সাম্প্রতিক ভাইরাল হাওয়া ভিডিওটি ৪ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৬ লাখের কাছাকাছি মানুষের কাছে। আপাতত এই ভিডিওটির সূত্র ধরেই চৰ্চার আলোয় এই মাঝবয়সী মহিলা।