Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্যের নিরিখে বলিউড অভিনেত্রীদের টেক্কা দেবেন আল্লু অর্জুনের স্ত্রী, রইলো ছবি

Updated :  Thursday, March 17, 2022 2:00 PM

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নাম নতুন করে জানানোর প্রয়োজন হয়তো আর পড়ে না। পুষ্পা সিনেমাতে অসাধারণ অভিনয় করে এখন গোটা ভারতবাসীর কাছে ভালোবাসা পাচ্ছেন আল্লু অর্জুন। এমনকি তার সিনেমায় ক্রেজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। তবে আজকের এই প্রতিবেদন অভিনেতাকে নিয়ে নয়। আসলে অভিনেতা আল্লু অর্জুন বিবাহিত। ২০১৬ সালের ৬ মার্চ আল্লু অর্জুন হায়দ্রাবাদ শহরে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। তাদের দুটি মিষ্টি সন্তান রয়েছে। আজকের এই প্রতিবেদন আল্লু জায়া স্নেহাকে নিয়ে।

আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডি এমনিতে দেখতে বেশ সুন্দর। এমনকি স্নেহার সৌন্দর্যের সামনে ক্লিন বোল্ড হয়ে যেতে পারেন বলিউডের অনেক অভিনেত্রী। জানিয়ে রাখা ভাল, স্নেহা রেড্ডি হায়দ্রাবাদের এক বড় শিল্পপতির মেয়ে। স্নেহা তার পড়াশোনা আমেরিকায় করেছেন। কম্পিউটার সায়েন্স সাবজেক্টে ডিগ্রী করেছেন তিনি। একদিকে তিনি যেমন সুন্দরী, ঠিক অন্যদিকে তিনি বেশ মেধাবীও বটে।

জানা যায়, দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন একটি বিয়েতে গিয়ে প্রথম স্নেহা রেড্ডির সাথে আলাপ করেন। দক্ষিণী তারকা এবং স্নেহা রেড্ডির এক বন্ধুর বিয়ে ছিল সেটি। সেখানেই একে অপরকে দেখে প্রেমে পড়ে যান তারা। এমনকি অভিনেতা নিজেই জানিয়েছিলেন স্নেহার কিলার স্মাইলে অভিভূত হয়ে গিয়েছিলেন তিনি। এরপর তারা একে অপরের সাথে ফোন নাম্বার আদান প্রদান করে নেন। তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের প্রেম পরিণতি পায় ২০১৬ সালের ৬ মার্চ।

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন স্নেহা রেড্ডি। মাঝে মাঝে তিনি বিভিন্ন ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন। সেখানেই দেখা গিয়েছে স্নেহা বেশ সুন্দরী। অবশ্য আল্লু অর্জুন যার স্মাইলে প্রেমে পড়েছিলেন, তিনি যে খুব সুন্দরী হবেন, সেটাই স্বাভাবিক।