বিনোদন

হট অ্যান্ড বোল্ড লুকে ঋতাভরী, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বাঙালিদের কাছে এই অভিনেত্রী একটু বেশিই স্পেশাল। কেরিয়ারের শুরু থেকেই পেয়ে এসেছেন অগনিত দর্শকদের আদর ও ভালোবাসা। আপনি যদি লকডাউনের দোলাচলে তিতিবিরক্ত হয়ে ওঠেন তাহলে মনটাকে রিফ্রেশ করে নিতে চলুন ঘুরে আসি এই সুন্দরী অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

তিনি আর কেউ নন, আমার আপনার সকলের প্রিয় ঋতাভরী চক্রবর্তী। ২০০৯ সালে স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ নামক ধারাবাহিকে তিনি অভিনয়ের জগতে পরিচিতি পান। ধারাবাহিকের সুপারহিট টিআরপি পাওয়ার দরুন আজ লকডাউনেও এটি পুনঃসম্প্রচারিত হচ্ছে।

ধারাবাহিকের যাত্রা শেষ করে অভিনেত্রী পা রাখেন সিনেদুনিয়ায়। এখানেও সাফল্য তার নখদর্পণে। বলিউডে অনুষ্কা শর্মার ‘পরী- নট অ্যা ফেয়ারি টেল’ ছবিতে পরমব্রতর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

টলিউডের ঘরোয়া ইন্ডাস্ট্রিতেও তার রাজত্ব নেহাত কম নয়। শিবু-নন্দিতার প্রযোজনায় সেরেছেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির কাজ। লকডাউন শেষে ছবিটি আবার হলে মুক্তি পাবে।

এসবের পাশাপাশি ‘গ্ল্যাম বেঙ্গলি গার্ল’ আয়ুষ্মান খুরানার মতো অভিনেতার সঙ্গে অভিনয় কাজ করেন ‘ওরে মন’ নামক একটি মিউজিক ভিডিওতে।

এরপর ধারাবাহিক ও সিনেমার পাশাপাশি রাজ জমিয়েছেন বিভিন্ন অ্যাডশ্যুটেও। বলিউডের ‘চিকনি চ্যামেলি’ ক্যাটরিনা কাইফের সঙ্গে একই ফ্রেমে করেছেন ফটোশ্যুট একটি জুয়েলারি ব্র্যান্ডের এর জন্য।

এ সবকিছুর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি, তার বোল্ড অ্যান্ড বিউটিফুল অ্যাটিটিউডের জন্য। বলিষ্ঠ ও সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী এভাবেই নানানক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026