বিনোদন

পেন বিক্রেতা থেকে কিভাবে হিন্দি সিনেমার বিখ্যাত কমেডিয়ান ওঠেন জনি লিভার? জানুন

কৌশিক পোল্ল্যে: আশি ও নব্বইয়ের বলিউড সিনেমাতে আমরা বরাবরই ‘কমেডিয়ান’ চরিত্রের উল্লেখ পাই। আর বর্তমানেও সেই সিনেমাই যদি কমেডি ভিত্তিক হয় তাহলে তো আর কথাই নেই। এটি এমন একটি চরিত্র যা হাস্যকৌতুকে জমিয়ে রাখবে সিনেমার আবহাওয়া। শুধুমাত্র কমেডি চরিত্র করেই ইন্ডাস্ট্রিতে নাম করছেন অনেকেই, তাদের মধ্যে উজ্জ্বলতম একটি নাম জনি লিভার, জানি এবিষয়ে আপনিও সহমত হবেন। তবে একজন সাধারন পেনবিক্রেতা থেকে তিনি কীভাবে সিনেমাজগতে পা রাখলেন, সেই অজানা গল্পই চলুন আজ জেনে নেওয়া যাক।

জনি লিভারের আসল নাম জন রাও। তিনি অন্ধপ্রদেশের বাসিন্দা হলেও ছোটবেলাতেই মুম্বাইয়ে চলে আসেন। বৃহত্তর মুম্বাইয়ের একটি বসতিতে তার জীবনযাপন শুরু হয়। বর্ষায় বাড়ির ফুঁটো চাল থেকে জল পড়ত, সামনের রাস্তাটিও ভরে যেত অথৈ জলে, এমনই দুর্বিসহ পরিস্থিতিতে তার ছেলেবেলা কাটে। বরাবরই তিনি অন্যের গলা নকল করতে এবং অভিনয় করতে ভালোবাসতেন, এভাবেই এলাকায় তার সামান্য নামডাক হয়, দু একটা স্টেজ শো পেয়েও যান সেই সূত্রে।

মাত্র সতেরো বছর বয়সে এক বন্ধুর পরামর্শে শুরু করেন পেন বিক্রির কাজ, পরিবারের আর্থিক অবস্থার এতেও কোনোরূপ উন্নতি হয়নি দেখে তিনি তারই বাবার অফিস ‘হিন্দুস্তান লিভার’এ কাজ করা শুরু করেন। সেখানেও নানান অনুষ্ঠানে হাস্যকৌতুক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার মনোরঞ্জন করে জন রাও হয়ে ওঠেন সকলের প্রিয় জনি লিভার। তার সিনেমার যাত্রাও ছিল বেশ সংঘর্ষপূর্ণ।

১৯৮০ সালে চেন্নাইয়ে ‘ইয়ে রিস্তা না টুটে’ এক ছোট্ট চরিত্রে অভিনয় দিয়েই তার ফিল্মের যাত্রা শুরু। মাঝে মুম্বাইয়ে ফিরে এসে বলিউডেও করেন বেশ কিছু ছবি, তবে তিনি পরিচিতি পেতে শুরু করেন ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিগর’ ছবিতে কমেডিয়ান হিসেবে অভিনয়ের পর থেকে। এরপরের ঘটনা আমাদের সকলেরই জানা, একের পর এক সিনেমায় কমেডিয়ান হিসেবে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন প্রায় দুই দশক ধরে।

বর্তমানে ফিল্মইন্ডাস্ট্রি থেকে বেশ খানিকটা দূরত্ব রেখেছেন তিনি। মাঝে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, কেরিয়ারের মাঝগগনে নাম, যশ, অর্থ কামিয়েও তিনি সুখভোগ করতে পারেননি যেটা তিনি কাজ ছাড়ার পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পেয়েছেন। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, সিনেমাপ্রেমী মানুষেরা আজও তাকে মনে রেখেছেন তার অসাধারন অভিনয় প্রতিভার কারনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026