ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ধনতেরাসে কি কমবে সোনার দাম? কী বলছে বাজার মূল্য?

অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এ রাজ্যে যেমন বাঙালি মেতে ওঠে দুর্গোৎসব নিয়ে, ঠিক তেমনই ভিন রাজ্যে নবরাত্রি উৎসব এবং দশেরা নিয়ে মেতে ওঠে সকলে। আর এইসব উৎসব শেষে আসে দিপাবলী বা দিওয়ালী। আর দিপাবলীর আগে অর্থাৎ ধনতেরাসে সোনা কেনার হিড়িক সকলের মধ্যেই দেখা যায়। কারণ, এই শুভ মুহূর্তে সোনা কেনা একটা শুভ লক্ষণ বলেই সকলেই জানে। তাই সকলেই চেষ্টা করে, নিজেদের সাধ্যমত সোনা কিনে এই দিনে ঘরে এনে নিজের সংসারে লক্ষ্মী বিরাজ যাতে করা যায়। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে ধনতেরাসে মধ্যবিত্তের নাগালের থাকবে কি সোনা? এই প্রশ্নই এখন সকলের মনে ঘোরাফেরা করছে। জানা গিয়েছে, সোনার দাম এখন নিম্নমুখী। বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা, ভরি প্রতি। সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা।  তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম কত হবে? এই প্রশ্ন সবার মনেই জেগেছে।

করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। তবে এখন অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধার চোখে পড়ছে। তবে সোনার দামে রয়েছে তীব্র ওঠানামা।

তবে সোনা ব্যবসায়ীরা মনে করছেন ধনতেরাসের আগে সোনার দাম কমার সম্ভাবনা নেই। মানে একেবারে আগে যে দাম ছিল ১০ গ্রাম প্রতি সোনার, সেই দামে সোনা হয়তো নাও পাওয়া যেতে পারে। তবে ৫০ হাজারের নিচে দাম থাকবে, এমনটা বলা হচ্ছে।

দীপাবলি অবধি সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই। এমনকি দীপাবলীতেও প্রতি ১০ গ্রামে সোনা ৫০০০০-৫২০০০ এর মধ্যে থাকতে পারে।  সুতরাং, আপনি যদি ধনতেরাসে সোনা কিনতে চান, তাহলে আপনাকে ৫০ হাজার টাকা সোনার মূল্য এটা ভেবেই এগোতে হবে। এর থেকে কম হবে এমনটা আশা করা বৃথা।

Anirban Kundu

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026