রান্নার গ্যাসের দাম এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে, কলকাতা সহ দেশের অন্যান্য বড় বড় শহরগুলিতে রান্নার গ্যাস প্রায় হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের পকেটে এইভাবে ছ্যাকা দেওয়া রান্নার গ্যাস যদি আপনি অনেক টাকা কমে পেয়ে যান তাহলে আপনার জন্য অবশ্যই খুশির খবর। অনেকেই এখন চাইছে যাতে গ্যাস সাশ্রয় করে রান্না করা যায়। কিন্তু তারপরেও এমন কিছু অফার রয়েছে যেখানে আপনি রান্নার গ্যাস ক্রয় করলে ২৭০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।
এই নতুন অফার নিয়ে চলে এসেছে পেটিএম কর্তৃপক্ষ এবং এই নতুন অফারে আপনারা অর্ধেকের থেকেও কম দামে রান্নার গ্যাস কিনে নিতে পারবেন। সম্প্রতি পেটিএম এর তরফ থেকে একটি ক্যাশব্যাক অফার লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে ক্যাশব্যাক পেতে পারবেন এইচপি, ইন্ডেন এবং ভারত গ্যাস ব্যবহারকারীরা। এই নতুন অফারের নাম দেওয়া 3 pe 2700। এই নতুন অফার ব্যবহার করলে আপনারা প্রথম তিন মাসের জন্য সর্বাধিক ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। অন্যদিকে পুরনো এবং বর্তমান গ্রাহকরা পাবেন ৫,০০০ ক্যাশব্যাক পয়েন্ট যার মাধ্যমে নতুন বিভিন্ন অফার পেয়ে যাবেন আপনারা পেটিএম এর তরফ থেকে। কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে? চলুন সহজ পদ্ধতিতে জেনে নেওয়া যাক।
১. প্রথমে আপনাকে যেতে হবে একটি ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হচ্ছে।
https://paytm.com/cylinder-gas-recharge
২. এবার সেখানে গিয়ে গ্যাস বুকিং সেকশনে যেতে হবে।
৩. এবারে সেখান Book A Cylinder অপশনে ক্লিক করতে হবে।
৪. নিজের গ্যাস সরবরাহকারী সংস্থার নাম অনুযায়ী সেটা বেছে নিন। এইচপি, ইন্ডেন এবং ভারত গ্যাস তিনটি অপশন আপনাদের কাছে থাকবে।
৫. এবারে আপনাকে Proceed বাটনে ক্লিক করতে হবে।
৬. তারপরে আপনাকে নিজের কনসিউমার নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে।
৭. বুকিং এমাউন্ট দিতে হবে।
৮. এরপরে পেমেন্ট অপশন বেছে নিয়ে আপনাকে আবারও Proceed বাটনে ক্লিক করতে হবে।
৯. যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার মোবাইল নম্বরে কনফার্মেশন মেসেজ চলে আসবে।
১০. সমস্ত কিছু ঠিক ঠাক ভাবে বুকিং হয়ে গেলে আপনার সিলিন্ডার এর উপর আপনাকে ক্যাশব্যাক অফার করা হবে।
The Yellowstone universe is expanding once again, and this time it’s bringing in a familiar…
Camila Cabello is turning heads once again with her latest Instagram post. The pop star…
Hollywood is mourning the loss of Robert Carradine, the veteran actor best known for his…
Cardi B is shutting down critics who questioned her dedication to her latest concert run,…
Universal Music Group U.K.’s Globe division, long known for placing music in films, TV, games,…
BAFTA-winning filmmaker Lynne Ramsay will be honored with the Cinema City Honorary Award at the…