করোনা আবহয়ে বলিউডের রোশন পরিবার একসঙ্গেই ছিল। লকডাউনের পর রোশন পরিবারের সকলে যে যার নিজ নিজ জায়গায় ফিরে যান, কিন্তু ফিরে আসার পর হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁর শরীরে এই ভাইরাসের কোন উপসর্গ নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃত্বিকের মা পিঙ্কি জানিয়েছেন যে সমস্ত সতর্কতা অবলম্বন করে বাড়ির প্রত্যেক সদস্য ও কর্মীদের প্রতি ২০ দিন অন্তর করোনা পরীক্ষা করিয়েছি। বর্তমানে, আমার রিপোর্ট পজিটিভ আসে।
আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই। চিকিৎসকরা আমায় পরামর্শ দিয়েছেন শরীরচর্চা, যোগা নিয়মিত করলে অনেকটাই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবো। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আগামীকাল আমার আরও একটি পরীক্ষা হবে। আশাকরি এবার রিপোর্ট নেগেটিভ আসবে। এরপরেও পিঙ্কি রোশন এও জানান যে তিনি তাঁর মা, মেয়ে সুনয়না ও নাতনির সঙ্গে ছিলেন।
পিঙ্কি রোশনের সাক্ষাৎকার থেকে জানা যায়, হৃত্বিক ও সুজান একই সঙ্গে একই ছাদের তলায় ছিলেন লকডাউন চলাকালীন। অবশ্য, সুজানও তাঁর দুই ছেলেকে নিয়ে ভারসোভার ফ্ল্যাটে চলে যান লকডাউন উঠে যাওয়ার পর।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…