শনিবার নজিরবিহীন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাক্যবান ছুঁড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার ধর্ষণ সংক্রান্ত তাঁর করা মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনার করতে চাপ দেয় শাসক পক্ষ। সেই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সাভারকরের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি এদিন বলেন, ‘সত্য তুলে ধরার জন্য বিজেপি আমাকে ক্ষমাপ্রার্থনা করতে চাপ দিচ্ছে। আমি রাহুল সাভারকর নই, আমি রাহুল গান্ধী। আমি ক্ষমা চাইবো না। কংগ্রেসের পক্ষ থেকেও কেউ ক্ষমা চাইবে না।’
প্রসঙ্গত, লোকসভা ভোটের সময় থেকে সাভারকরকে নিয়ে বিজেপিকে বারবার আক্রমণ করে আসছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বিনায়ক দামোদর সাভারকর নিজের জেলবন্দি জীবন থেকে মুক্তি পেতে ব্রিটিশের কাছে ক্ষমাপ্রার্থনা করে মুচলেকা দিয়েছিলেন।
ঝাড়খণ্ডের ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে তা ‘রেপ ইন ইন্ডিয়া’তে পরিণত হয়েছে।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীর বিধায়করা ধর্ষণের সাথে যুক্ত। এরপরই রাহুলের এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিজেপি নেতৃত্ব।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…