পলিটিক্স

“আমি জাহাজে চপারে চড়িনি পায়ে হেঁটে এসেছি”, জল্পনা তৈরি করলেন মদন মিত্র

প্রোফাইল পিকচারের ক্যাপশনে একটি বিশেষ শব্দ লিখে আবারো রাজনৈতিক জল্পনায় চলে এলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি তার প্রোফাইল পিকচারে একটি ক্যাপশন দিলেন, টাইম ফর প্যাক আপ। তবে এই ক্যাপশন এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন তা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে যখন অনেকেই দলবদল করছেন সেই মুহূর্তে মদন মিত্রের এই ধরনের মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকে।

তবে সেই উত্তর তার একটি ফেসবুক লাইভে এসে তিনি দিলেন। সেই সঙ্গে একেকটি এমন মন্তব্য করে আবারও জল্পনা তৈরি করলেন তিনি। তিনি তার নিজের স্টাইলে বললেন,”আমিও কিন্তু জাহাজে চড়িনি। আমি চপারেও চড়িনি। আমি পায়ে হেঁটে এসেছি।”

এদি মদন মিত্র বললেন, “বাংলায় এখন অনেক ক্ষমতাশালী নেতা মন্ত্রী, অনেকের দেখি প্রচুর জনপ্রিয়তাও। এতে আমি খুব খুশি। কারোর কোন জনপ্রিয় তাহলে আমি খুশি হই। কিন্তু তাদের একটা কথা বলি, আমি মদন মিত্র, মন্ত্রী ছিলাম ২০১৩-১৪ সালে। আর এটা ২০২০ সাল। আজকে যারা খুব জনপ্রিয় তারা মন্ত্রিত্ব ছেড়ে তার ক্ষমতা ছেড়ে ৬ বছর পরে আমার সঙ্গে দেখা করবেন। তখন আমি জনপ্রিয়তা মেপে নেব। ”

যখন আমি মন্ত্রী হয়েছিলাম, তখন বিশাল ব্যবধানে ভোটে জিতেছিলাম। তখন কিন্তু এত ফোন আসেনি। কিন্তু কাল থেকে এতো ফোন আসছে তার কারণটা বুঝতে পারছিনা। প্রায় কয়েক হাজার ফোন এসেছে। সকলের মুখে এই একই প্রশ্ন। প্যাক আপ বিষয়টা কি? আপনারা ব্যাক আপ জানেন আর প্যাক আপ জানেন না? প্যাক আপ মানে, নতুন লড়াইয়ের জন্য তৈরি হওয়া।

এছাড়াও তিনি বললেন, ” আমি কিন্তু জাহাজেও চড়িনি, আর চপারেও চড়িনি। আমিও কিন্তু পায়ে হেঁটে এসেছি। কয়েকজনের রাগ তো নিশ্চয়ই হতে পারে। যার যা রাগ হয়েছে মিটিয়ে নিন। কতদূর কে যেতে পারেন আমিও ভুলে গেলাম। স্ট্যাটাস বদলে যেতে পারে, স্টরি বদলে যেতে পারে কিন্তু ক্যারেক্টার বদলাবে না। আগামী দিন প্রমাণ হবে। আজকে আমায় যা দিয়েছ, সব তৃণমূল কংগ্রেস দিয়েছে, কামারহাটি দিয়েছে। আমাকে কিন্তু দল তাড়িয়ে দেয় নি। দল আমাকে অনেক কিছু দিয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026