রাজ্য

বন্ধ হয়নি শুভেন্দুর সাথে আলোচনার জায়গা, বক্তব্য সাংসদ সৌগত রায়ের

সম্প্রতি নিজের মন্ত্রিত্ব ছেড়েছেন জননেতা শুভেন্দু অধিকারী। তবে এখনও চলছে তাকে নিয়ে রাজনৈতিক জল্পনা। অন্যদিকে প্রশ্ন উঠেছে তার দল পরিবর্তন নিয়েও। তবে কি তৃণমূল ছেড়ে দেবেন শুভেন্দু? এইবার এই বিষয়ে মুখ খুললেন সাংসদ সৌগত রায়। দলের পতাকা ছাড়াই একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু। এমন সময় সৌগত রায় দাবি করেছেন, শেষ হয়ে যায়নি ওর সাথে যোগাযোগের সমস্ত রাস্তা।

এইদিন দমদমের সাংসদ সৌগত রায় বলেন, ” রাজনীতিতে প্রয়োজন ধৈর্য। সেখানে এগোতে হয় অধ্যাবসায়ের মাধ্যমে। কোনও কিছুতেই দাগ টানা যায়না। কথা হতে পারে মানুষে মানুষে। সেই কথা শুভেন্দুর ক্ষেত্রেও খাটে। আমার মতে, শুভেন্দুর সাথে এখনও কথা বলার কাজ চলছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব।”

আজ সৌগতবাবু দাবি করেন,”আবারও হতে পারে বৈঠক। উড়িয়ে দেওয়া যায়না সেই সম্ভাবনাও। আমাদের ধৈর্য ধরতে হবে। আমি যা করছি, পার্টির অনুমোদন নিয়ে করছি। আর ভবিষ্যতে যা করব তা ও দলের অনুমোদন নিয়ে ই করব৷”

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে দলের সাথে দূরত্ব তৈরি হয়েছিল তার। তিন টি দফতরের দায়িত্ব ছিল তার ওপরে। একসাথে চিঠির মাধ্যমে তিন দফরত থেকে পদত্যাগ করেন শুভেন্দু। পদত্যাগের পর রবিবার প্রথম সভা করেন শুভেন্দু অধিকারী। তবে এই দিন কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তিনি। সেই কারণে এখনো অনেকটাই অনিশ্চিত তার রাজনৈতিক ভবিষ্যৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026