পলিটিক্স

“আমি কখনও বিচ্ছেদ চাইনি”, স্বামী সৌমিত্রের বিবাহ বিচ্ছেদের নোটিসের উত্তরে আবেগঘন চিঠি স্ত্রী সুজাতার

কেবল দল বদল করায় দল বদলের কারণে গেরুয়া শিবিরের সাংসদ স্বামী ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ কে। তারপর চলে গিয়েছে বেশ কিছুদিন। এইবার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে পাল্টা চিঠি পাঠালেন স্ত্রী সুজাতা খাঁ। চিঠির ফাঁকে স্বামীকে মনে করিয়ে দিতে চাইলেন তাদের ভালোবাসার কথা। লিখলেন, বিজেপির কারণেই আজ ঘরছাড়া তিনি।

আগের ডিসেম্বরে এক প্রকার হঠাৎ করেই শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন সৌমিত্র পত্নী সুজাতা। যা তার ব্যক্তিগত জীবনে এনে দেয় এক নাটকীয় মোড়। স্বামী কেবল দল বদলের কারণেই তাকে পাঠিয়ে দেয় ডিভোর্সের নোটিস। পরের দিনই আইনি নোটিস পৌঁছে যায় সুজাতার কাছে। তারপর একাধিকবার সুজাতাকে বলতে শোনা গিয়েছে, রাজনৈতিক কারণে কখনও ঘর ভাঙতে পারেনা৷ এইবার বিবাহ বিচ্ছেদের নোটিসের পরিপ্রেক্ষিতে স্বামীকে চিঠি লিখলেন সুজাতা মণ্ডল খাঁ৷ তাতে তিনি লিখেছিলেন,” আমি কখনও বিচ্ছেদ চাইনি। আমি আজও ডিভোর্সে রাজি নই। তোমার থেকে আলাদা হয়ে থাকব এই কথা আমি আজও ভাবতে পারিনা।” এর পরেই নিজেদের ভালোবাসার স্মৃতিকে উষ্কে দিয়েছেন সুজাতা। তিনি লেখেন,” আগের এই ১০ টা বছর বহু চড়াই উতরাই আমরা পেরিয়ে এসেছি। সব ধরনের পরিস্থিতিতে আমি পাশে ছিলাম তোমার। সাথে থেকেছি। কিন্তু দল বদলের সাথেই তুমি আমায় পর করে দিলে।”

তার প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন সৌমিত্র, সেই বিষয়ে ও প্রশ্ন তোলেন সুজাতা। চিঠিতে তৃণমূল নেত্রী লেখেন,” বিজেপি ছাড়তেই তুমি কান্নাকাটি করলে, বললে ওরা তোমার ঘরের লক্ষ্ণী চুরি করেছে। আবার বিচ্ছেদের নোটিসও পাঠালে। যদি সত্যিই ঘরের লক্ষ্ণী মনে করতে তবে কি পারতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে? আর যদি তা মনে না কর, তাহলে তুমি যে অভিনয় করেছ, তা নিঃসন্দেহে দারুণ।” সৌমিত্র (Soumitra Kha) তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করে এবং বিজেপির কারণে আজ তিনি ঘরছাড়া এমন দাবি করে সুজাতা লেখেন,” তোমার আমাকে ডিভোর্সের নোটিস পাঠানোই প্রমাণ করে দিল যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে।” এছাড়া এইদিন চিঠির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হয়েই লড়বেন। অন্যদিকে স্বামীকে নিজের সিদ্ধান্ত পুনঃবিচারের ও পরামর্শ দেন সুজাতা (Sujata Mondal Kha)।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026