পলিটিক্স

আপনি মানুষের সঙ্গে ভুল করছেন, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

বিধানসভা নির্বাচনের আগে প্রচারের জন্য দিল্লির বিজেপি নেতারা বারবার আসছেন বাংলাতে। এবারে হাওড়া ডুমুর জলা স্টেডিয়ামে বিজেপির মেগা যোগদানে ভার্চুয়াল ভাবে যোগদান করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে সশরীরে উপস্থিত না থাকার কারণে তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এরপর শনিবার এবং রবিবার যারাদলে যোগদান করছেন তাদেরকে স্বাগত জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করলেন অমিত শাহ। প্রথম থেকেই আক্রমণ ছিল সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর দিকে। তৃণমূল সরকারকে তিনি স্বৈরাচারী এবং তোলাবাজ সরকার বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “মানুষের সঙ্গে আপনি অন্যায় করেছেন, কৃষকদের সঙ্গে এবং দরিদ্র মানুষকে ঠকিয়েছেন।” মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। তিনি হুংকার দিলেন, ভোটের সময় যত এগোবে দেখবেন আপনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন।

এছাড়াও তিনি আরো অভিযোগ করেন,”রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্যে চালু করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” দীর্ঘদিন ধরে বিজেপি এই অভিযোগ করে আসছে। আর তারা এটাই বোঝাতে চাইছে, কেন্দ্র এবং রাজ্যের যদি একই দল সরকারে না থাকে তাহলে কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। ২১ নির্বাচনে যদি বাংলার ক্ষমতায় বিজেপি আসতে পারে তাহলে এসব সমস্যা আর থাকবে না বলেও তারা বার্তা দিচ্ছেন। রবিবার অমিত শাহ এর ভাষণ ঠিক এইরকমই আভাস মিলল আরো একবার। কিষান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত চলছে। তা উল্লেখ করে অমিত শাহ বললেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে প্রথম কেবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার অনুমোদন দেবে। এতদিনকার বঞ্চনা থেকে মুক্ত হবে বাংলার মানুষ। বিজেপি গড়ে তুলবে তাদের সোনার বাংলা।

রবিবার বিজেপির জনসভা উপস্থিত হয়েছিলেন আরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তৃণমূল ছাড়া বিভিন্ন দল থেকে আরও বেশ কয়েকজন গেরুয়া শিবিরে যুক্ত হলেন।তাদের সকলকে স্বাগত জানিয়ে স্মৃতি ইরানি তার মন্তব্য শুরু করে আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন। তিনি তার মন্তব্যে বারবার তাকে দিদি বলে সম্বোধন করলেন। পাশাপাশি কাটমানি থেকে রেশন দুর্নীতি সহ সমস্ত ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। তার সাথে তিনি আত্মবিশ্বাসী ভাবে বললেন, এবারে বাংলা থেকে তৃণমূল যাবে, বিজেপি আসবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026