পলিটিক্স

তৃণমূল কোম্পানি চালানোর জন্য আর লোক থাকবে না, আমরা কলকাতা – ২৪ পরগনা আরো ফাঁকা করব, হুশিয়ারি শুভেন্দুর

২ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার দক্ষিণ ২৪ পরগনা আরও ফাকা করে দেব, ভোটের আগে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তিনি আরো বললেন, ” তৃণমূল কোম্পানি গড়ার জন্য আর লোক থাকবে না। আমাদের একটাই লক্ষ্য, দিল্লীতে যে সরকার আছে কলকাতাতেও সেই সরকার হবে।” ডুমুর জেলা স্টেডিয়াম থেকে তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, “আমি ১৯ ডিসেম্বর এসেছি। আজকে রাজিব এল। একটা বৃত্ত পরিপূর্ণ হল। বাংলার মানুষের জন্য একসাথে কাজ করব।এবারে পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় কি হতে চলেছে তা নিয়ে আর কোন সন্দেহ থাকবে না।”

রাজীব বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বললেন,”বাংলায় উন্নয়নের জন্য আমরা এক সঙ্গে লড়াই শুরু করেছিলাম। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা বাংলা তৈরি করব। তৃণমূল কংগ্রেস আর কোনো রাজনৈতিক পার্টি নেই। ওটা একটা প্রাইভেট লিমিটেড হয়ে গিয়েছে। যারা শুধুমাত্র কর্মচারী হতে চান না বরং মর্যাদা চান তারা দল ছাড়ছেন। আমাদের রাজ্যে বর্তমানে ২ কোটি বেকার। তারা চাকরি চান। মোদির প্রত্যেকটি স্কিম চালু করা হয়নি বাংলায়। যমের দুয়ারে প্রকল্প শুরু করেছে তৃণমূল। কেউ বিশ্বাস করবেন না। ওটা স্বাস্থ্য সাথী কার্ড নয়, ওটা ভোটের সাথী কার্ড। কেন্দ্র আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে। সেই সুবিধা আপনারা পাননি। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে।”

এছাড়াও আবারো তিনি আজকে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তিনি বক্তৃতা শেষে বলেন,”যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি কে প্রতিষ্ঠা করতে হবে।” প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু দিল্লিতে ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে তিনি তার বঙ্গ সফর বাতিল করতে বাধ্য হন। কিন্তু যোগদান করার জন্য শনিবার স্পেশাল ফ্লাইটে দিল্লি উড়ে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সহ আরো অনেকে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026