রাজ্য

যদি আমাদের কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে আসবো, মদন মিত্র

এবারে বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে বিজেপি কে কটাক্ষ করতে শোনা গেল প্রাক্তন মন্ত্রী তথা জননেতা মদন মিত্র কে (Madan Mitra)। আরো একবার তিনি বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary) কে বেইমান বলে কটাক্ষ করলেন। পাশাপাশি তিনি আমজনতাকে উদ্দেশ্য করে বললেন যদি তার এবং তার কর্মীদের কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সমস্ত রাজ্যবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইতে তিনি রাজি।

এদিন সভা থেকে মদন মিত্র বিজেপি নেতাদের কটাক্ষ করে বললেন, ” নাড্ডাদের জন্য বাংলায় গাড্ডা তৈরি হচ্ছে।” এছাড়াও এনআরসি ইস্যু নিয়ে বিজেপি কে কটাক্ষ করে তিনি বললেন,’ বিজেপি জিতলে আপনার বাড়িতে আপনাকে থাকতে দেবে না ওরা। CAA, NRC দেখিয়ে আপনাকে অসমের বাসিন্দাদের মত সেখান থেকে বের করে দেবে। সেখানকার গরিব মানুষের জমি লুট করেছিল যে রকম এখানেও সেরকম করবে।” এছাড়াও তিনি শুভেন্দু অধিকারীকে এদিন বেইমান বলে কটাক্ষ করেছেন। শুভেন্দু কে উদ্দেশ্য করে তিনি বললেন, ” একই পরিবারের দুজনকে সাংসদ এবং একজনকে বিধায়ক ও একজনকে দপ্তরের মন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জি (mamata Banerjee)। তার পরেও শত্রুর সঙ্গে তিনি আপোষ করতে চেয়েছেন। কর্মীরা তো কোনদিন মন্ত্রী হতে চাননি। তার পরেও হাজার হাজার কর্মী আজ তৃণমূলের সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন। তারা কিন্তু বেইমান নন।” প্রাক্তন পরিবহণমন্ত্রী এদিন আরো বললেন,” যদি আমাদের উপর কোন রাগ থাকে, তাহলেও তৃণমূলের উপর অভিমান করবেন না। প্রয়োজনে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে আসব।”

বাঁকুড়ার শিল্পাঞ্চলে তৃণমূল নেতা মদন মিত্রের বক্তব্য শুনতে মানুষের ঢল নেমেছিল জনসভাতে। সেখানে বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি শ্যামল সাঁতরা সহ বাঁকুড়ার অনেক নেতা উপস্থিত ছিলেন। বাঁকুড়ার উঠতি জঙ্গলমহলের নেতা রাজকুমার সিংহ সহ অনেকেই মদন মিত্র কে সংঘ দিয়েছিলেন। অন্যদিকে এদিন আবার জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mollick) গড় হাবরাতে জনসভা করলেন ব্রাত্য বসু (Bratya Basu)। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে ব্রাত্য বললেন,” আপনাদের হাতেই বাংলার এত মানুষের ভবিষ্যৎ। আপনারা ঠিক করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন নাকি কোন এক শাহ বা বর্গীয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026