রাজ্য

দার্জিলিং এর ব্যাপারে মমতা সরকার উদাসীন, পাহাড়ে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর

মমতা ব্যানার্জির (Mamata Banerjee) প্রিয় শৈলশহর দার্জিলিং এ দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। এছাড়াও বিজেপি সাংসদ রাজু বিস্ট (Raju Bisht) সভায় যোগদান করেছিলেন। দার্জিলিংয়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কটাক্ষ করতেন ছাড়লেন না কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী। তার দাবি, আর নয় এবারে পরিবর্তন চাইছে এই রাজ্যের বাসিন্দারা। এছাড়াও রাজ্য সরকারকে কড়া ভাষায় নিন্দা করলেন প্রহ্লাদ প্যাটেল।

প্যাটেলের দাবি,” এবারে এই রাজ্যের বাসিন্দারা তৃণমূল সরকারকে ফেলে বিজেপি সরকার কে নিয়ে আসবে। আগামী বিধানসভা নির্বাচনে ২০০ আসনের গণ্ডি পার করবে বিজেপি। রাজ্য সরকারের প্রতি এই রাজ্যের মানুষের অনীহা আর কিন্তু অস্পষ্ট নয়। সকলে বুঝে গেছেন এই রাজ্যের আইন কানুন ব্যবস্থা একেবারে বেহাল। আর মমতা সরকার এই জন্য সম্পূর্ণরূপে দায়ী।’

একটি সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রহ্লাদ সিং প্যাটেল। তিনি বললেন,” রাজ্য সরকার এখানকার সংস্কৃতির কথা একেবারেই ভাবেনি। রাজ্যের দার্জিলিংয়ের মানুষের কথা এখানকার মানুষের রুটি রুজি রোজগারের কথা মমতা ব্যানার্জির সরকার একেবারেই ভাবছেন না। রাজ্য সরকারের কোনো রকম প্রকল্প চা শ্রমিকদের অবস্থা ঠিক করছে না। বরং তাদের অবস্থা দিন দিন আরো খারাপ হয়েই চলেছে। আর তাদের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না রাজ্য সরকার। দার্জিলিঙে জমি সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়েও কোন টুঁ-শব্দ করছেন না মমতা সরকার।”

তার আরও দাবি,” দার্জিলিংয়ের কোনায় কোনায় প্রকৃতি নিজের রুপ ঢেলে দিয়ে গেছে। সেই ইংরেজ আমল থেকে দার্জিলিং থেকে নানা রকমের ট্যাক্স জমা পড়ছে। কিন্তু তাতে দার্জিলিংয়ের কোনরকম উন্নতি হচ্ছে না। দিনদিন দার্জিলিংয়ের অবস্থা খারাপ হয়ে চলেছে। দার্জিলিঙে বহু দেশি-বিদেশি মানুষ আসেন। তারা এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এখানকার সংস্কৃতিকে ভালোবেসে আসেন। দার্জিলিং এর ব্যাপারে আরো বেশি কিছু তারা জানতে চান। কিন্তু সেই পর্যটকদের জন্য এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এই কারণে দার্জিলিংয়ের পর্যটন শিল্প দিনে দিনে খারাপের দিকে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026