রাজ্য

‘দিতে হবে চাকরির লিখিত আশ্বাস, নয় সমাধিস্থ করা হবেনা মইদুলের দেহ’, বাম যুবকর্মীর শেষবিদায়কে ঘিরে উত্তেজনা কোতুলপুরে

চোখের জলের সাথে বাম যুবকর্মীকে শেষ বিদায় জানালেন কোতুলপুরের বাকি কর্মীরা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ দেখা মেলেনি বাংলার প্রশাসনের। ডিওয়াইএফআই নেতৃত্বকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমরেডের পরিবার। আজ মইদুলের মৃত্যুর ঘটনায় জেলায় জেলায় বামেদের থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। অন্যদিকে মইদুলের স্ত্রী-মেয়েসহ পরিবারের সকালেই এখন চাইছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ঘোষণা অনুসারে প্রশাসনের লোকেরা এসে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করুক।

পরিবারের লোকেদের মতে তথা তাদের বক্তব্য, যতক্ষন বাংলার প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ তাদের লোকেরা এসে চাকরির ব্যবস্থা করছেন বা তার লিখিত আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ সমাধিস্থ করা হবে না মইদুলের দেহ। সব কিছু মিলিয়ে মৃতের বাড়িতে বেড়েছে উত্তেজনা।

প্রসঙ্গত উল্লেখ্য, মইদুলের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চায় সিপিএম তথা বাম শিবির। দাবি জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে মামলার সিদ্ধান্ত নিয়েছে লাল শিবির। ময়নাতদন্ত নিয়ে পুলিস যে বয়ান দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় বামেরা। তাদের দাবি, পুলিশের বিরুদ্ধেই যখন অভিযোগ, তখন পুলিশ কেন তদন্ত করবে? পুলিস কমিশনার-সহ একাদিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। এখানেই থেমে নেই, পুলিশকর্মীর ওপর হামলার কারণে পালটা এফআইআর দায়ের করেছে তালতলা থানার পুলিশ।

বলা বাহুল্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”মৃত্যু সব সময় দুঃখের হয়। আমি সকালে সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। আমি বলেছি, কিভাবে মারা গিয়েছে সেটা পোস্ট মর্টেম হওয়ার পরে বোঝা যাবে। ওরা পুলিশে কোনও অভিযোগ করেনি। বাড়ির লোককেও জানানো হয়নি ২ দিন আগে। আমি সুজন চক্রবর্তীকে বলেছি, পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের একজন সদস্যকে চাকরি দিতে রাজি আছি। আর্থিক সাহায্য করতেও রাজি আছি।”

Anirban Kundu

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026