নিউজ

অনুমোদনের অপেক্ষা, নবান্ন বললেই রাজ্যে ১০০ শতাংশ ট্রেন চালাবে রেল

কলকাতা: করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ে গত মার্চ মাস থেকে গোটা দেশে ট্রেন চলাচলে কোপ পড়েছে। আগের তুলনায় পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও কোভিড পূর্ববর্তী গতি এখনও পায়নি রেল। তবে এদিন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানান, রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে আগের মতো ১০০ শতাংশ রেল পরিষেবা শুরু করা যেতে পারে।

এদিন সাংবাদিক বৈঠক করে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও বিনোদ যাদব জানান, শহর ও শহরতলিতে কবে ১০০ শতাংশ পরিষেবা চালু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চেয়ারম্যান বলেছেন, বর্তমানে কলকাতায় ৬০, মুম্বইয়ে ৮৮ এবং চেন্নাইয়ে এখন ৫০ শতাংশ শহরতলির ট্রেন চলছে। কোভিড পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারগুলি সবুজ সংকেত দিলে পরিস্থিতি অনুযায়ী ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। শহরতলির ট্রেনের পাশাপাশি বেশ কিছু জায়গায় প্যাসেঞ্জার ট্রেনও চালানো শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত সারা দেশে বিশেষ ট্রেন চালানো হচ্ছে ১০৮৯টি। কোভিডের আগে যে সংখ্যা ছিল ১৭৬৮। কলকাতায় মেট্রো চলছে ২৬৪টি। কলকাতা, মুম্বই, চেন্নাই মিলিয়ে শহরতলির ট্রেনের সংখ্যা ৩৯৩৬। ১৩১টি প্যাসেঞ্জার ট্রেন চলছে।

Anirban Kundu

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026