করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত Favipiravir এখন আরও সস্তা। ভারতে এখন একটি ট্যাবলেটের দাম মাত্র ৩৯ টাকা। এই Favipiravir প্রথম থেকেই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভালো ফল মিলেছে। এমনকি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালেও আশাজনক ফল এসেছে বলে দাবি করেছেন গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালসের গবেষকরা। ১৫০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সফলতা এসেছে।
গ্লেনমার্কের তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ FabiFlu-এর একটি ট্যাবলেটের দাম ছিল ১০৩ টাকা, এখন সেই দাম কমে হয়েছে ৭৫ টাকা প্রতি ট্যাবলেট। আবার জেনবারক্ট ফার্মাকিউটিক্যালসের তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ Favivent-এর একটি ট্যাবলেটের দাম ৩৯ টাকা। এই ওষুধ শুক্রবারই বাজারে এনেছে জেনবারক্ট ফার্মাকিউটিক্যালস।
গ্লেনমার্কের FabiFlu-এর সাহায্যে করোনা রোগীর চিকিৎসা করতে ১৪ দিনে ২০০ মিলিগ্রাম ডোজের জন্য মোট ১২২টি ট্যাবলেটের প্রয়োজন হয়। এই FabiFlu-এর সাহায্যে করোনা রোগীর চিকিৎসার খরচ ৯,১৫০ টাকা। আর জেনবারক্ট ফার্মার তৈরি Favipiravir-এর জেরেরিক ওষুধ Favivent-এর ২০০ মিলিগ্রামের ডোজের জন্য চিকিৎসার খরচ হতে পারে ৪,৭৫৮ টাকা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…
টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…
ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…
আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…
ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…
মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…