Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ধীরে ধীরে কমছে সোনার দাম, দেখে নিন আজ সোনার দাম

Updated :  Monday, July 20, 2020 9:30 PM

টানা কয়েকদিন দাম বাড়ার পর আজ কমলো সোনার দাম। আজ সোনার দাম কমেছে খুবই সামান্য। প্রতি ১০ গ্রামে সোনার দাম আজ কমেছে ৩০ টাকা। আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৮,৯৩০ টাকা। ২৪ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৭,৯৩০ টাকা।

সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর। টানা বেড়েই চলেছে রুপোর দাম। রুপোর দাম আজ বেড়েছে প্রতি কেজিতে ২৪০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৫৩,১৫০ টাকা। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৯,৯৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৮,৩৮০ টাকা। কলকাতার পাশাপাশি দেশের অন্য বড় শহর গুলিতেও দাম বেড়েছে সোনার।

রাজধানী দিল্লিতে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৯,০৫০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৮৫০ টাকা। মুম্বাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,৯৩০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৯৩০ টাকা। চেন্নাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫১,২৪০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৯৫০ টাকা।