অফবিট

উত্তরাখণ্ডে দেখা মিলল বিরল প্রজাতির লাল রঙের সাপ

শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় এক বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। সাপটির নাম ‘রেড কোরাল কুকরি’। নৈনিতাল এর বিন্দু খাট্টা এলাকায় এক আবাসস্থল থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার নিতিশ মানী ত্রিপাঠী জানান, “শুক্রবার সকালে কাবিন্দ্র কোরাঙ্গা থেকে গৌলা বনদপ্তর এ হঠাৎ করেই একটি ফোন আসে, ফোনটি করেছিলেন নৈনিতাল জেলার বিন্দুখাট্টা এলাকার কুরিয়াখাট্টা গ্রামের এক অধিবাসী।” বনদপ্তর এর লোকজন জানান, যখন তারা সাপ উদ্ধার করতে যান তার মধ্যেই গ্রামের অধিবাসীরা সাপটিকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছেন।

এই সাপ প্রথম দেখা গিয়েছিল, ১৯৩৬ সালে উত্তর প্রদেশের লখিমপুরখেরি এলাকাতে। এই সাপটির বিজ্ঞানসম্মত নাম হল ‘অলিগডন খেরিয়েনসিস’। গোর্খাদের ধারালো অস্ত্রের নাম ‘কুকরি’। এই সাপের ও অমনি ধারালো অস্ত্রের ন্যায় বাঁকানো এবং ব্লেড এর মতন ধারালো দাঁত রয়েছে তাই সাপের অমন নামকরণ করা হয়েছে।

ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একজন বন্যজীবন বিশেষজ্ঞ বিপুল মৌর্য জানান এই সাপটি খুবই বিরল প্রজাতির সাপ। সম্ভবত দ্বিতীয়বার এই সাপটি খুঁজে পাওয়া গেল উত্তরাখণ্ডে। ২০১৪ সালে একবার এইসব খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু তা মৃত ছিল। উজ্জ্বল কমলা বর্ণের এই সাপ সাধারণত কীটপতঙ্গ, লার্ভা ইত্যাদি খেয়ে থাকে। ১৯৭২ সালে বন্যজীবন সংরক্ষণ আইন অনুযায়ী এই সাপটিকে সংরক্ষিত সাপ হিসাবে ঘোষণা করা হয়েছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026