খেলা

ভারতে দিন-রাত টেস্ট ম্যাচ খেলার ভাবনা শুরু, সহমত বিরাটের

ভারত কবে দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে এটাই এখন বহুল চর্চিত প্রশ্ন। অনেক দেশ ই দিনরাতের টেস্ট ম্যাচ খেলে ফেলেছে কিন্তু ভারত এখনও পর্যন্ত খেলেনি।

সাধারণত টেস্ট ম্যাচ খেলা হয়ে থাকে দিনের বেলায় কিন্তু পাঁচ দিন ধরে খেলা চলায় দর্শক সংখ্যা অনেক কম হয় তাই দর্শক টানার জন্য আইসিসি দিনরাতের টেস্ট ম্যাচ এর ব্যবস্থা করে। দিনরাতের টেস্ট হলে অফিস বা স্কুল কলেজ শেষে মাঠে এসে খেলাটা উপভোগ করা যায়। টেস্ট ম্যাচ লাল বলে খেলা হয় কিন্তু বিকেলের দিকে লাল বল ব্যাটসম্যানদের দেখতে অসুবিধা হয় তাই দিনরাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হয়।

সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে “ভারত কবে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলবে?” তিনি তার উত্তরে বলেন “আমি খুব শিগগিরই এ বিষয় নিয়ে বিরাটের সঙ্গে কথা বলব”। এতদিন বিরাট কোহলির আপত্তির জন্যই ভারত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেনি।

সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দর্শক সংখ্যা মোটেও আশানুরূপ ছিল না তাই অনেক প্রাক্তন খেলোয়াড় ও ধারাভাষ্যকাররা দিনরাতের টেস্ট ম্যাচ করানোর জন্য সওয়াল করেন। আজকে যেটা জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বিরাট কোহলিকে রাজী করাতে পেরেছেন তাই আশা করাই যায় খুব শিগগিরই ভারতে দিনরাতের টেস্ট হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026