নিউজ

ভুটানের জন্য উপহার ভারতের, পাঠানো হল ১.৫ লক্ষ ডোজ কোভিশিল্ড

থিম্পু: কোভিশিল্ডের (Covishield) ১.৫ লক্ষ ডোজ ভুটানের (Bhutan) জন্য পাঠাল ভারত (India)। সূত্রের পাওয়া খবর, আজ, বুধবার (Wednesday) থিম্পু পৌঁছে যাবে কোভিশিল্ড৷ ভুটানই প্রথম দেশ যারা ভারতের থেকে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) পেল৷ আজ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) থেকে ভুটানের থিম্পুর উদ্দেশ্য রওনা করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবারই থিম্পু পৌঁছে যাবে কোভিশিল্ড ৷ ভুটানই প্রথম দেশে যারা ভারতের থেকে করোনার ভ্যাকসিন পেল ৷ এর পাশাপাশি কোভিড -১৯ বিধিনিষেধ সত্ত্বেও ভুটানকে ক্রমাগত বাণিজ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ এখনও পর্যন্ত ভারত দরকারি ওষুধ যেমন প্যারাসিটামল ও অন্যান্য চিকিৎসার সামগ্রী যেমন PPEs, N95 masks, এক্স রে মেশিন ও ২.৮ কোটি টাকার টেস্ট কিট ভুটানে পাঠিয়েছে ৷

ভারতের বিভিন্ন অঞ্চলে আটকা পড়া ২ হাজারেরও বেশি ভুটান নাগরিককে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ।ভারতের বন্দে ভারত বিমানের মাধ্যমে তৃতীয় দেশগুলিতে আটকা পড়া ১৪ টি ভুটান নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় ৷

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘দীর্ঘদিন ধরে বিশ্বের স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত।আগামিকাল থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগামিদিনেও সেই প্রক্রিয়া চলবে।’

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026