Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুত্র সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না

Updated :  Monday, March 23, 2020 8:54 PM

সুরেশ রায়নার ক্রিকেট মাঠে তার ক্যারিয়ারের দিক থেকে ভাল সময় যায়নি। আমস্টারডামে তার হাঁটুর শল্য চিকিৎসা হ‌ওয়ার পর ক্রিকেট মাঠে ফেরার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে। তাকে সর্বশেষ ভারতের জার্সিতে দেখা গেছে কয়েক বছর আগে। দুই বছর আগে ইংল্যান্ড সফরে তিনি সর্বশেষ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে বর্তমানে তার ব্যক্তিগত জীবনে তিনি অনেক আনন্দিত হয়েছেন। সম্প্রতি তিনি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন।

স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রায়না যেখানে তার স্ত্রী নবজাতককে নিজের হাতে ধরে আছেন। প্রিয়াঙ্কা এবং রায়না ৩ এপ্রিল, ২০১৫ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৬ সালের ১৬ ই মে, এই দম্পতি তাদের কন্যা গ্রসিয়াকে জন্ম দিয়েছিলেন। দু’জনেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বেশ সক্রিয় এবং সময়ে সময়ে পোস্ট করতে থাকে।

পুত্র সন্তান লাভের পর ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “সমস্ত কিছুর শুরু – আশ্চর্য, আশা, সম্ভাবনা এবং আরও ভাল একটি বিশ্ব! আমরা আমাদের পুত্র এবং গ্রসিয়ার ছোট ভাই – রিও রায়নাকে স্বাগত জানিয়ে গর্বিত। সে গণ্ডির বাইরে গিয়ে প্রত্যেকের জীবনে শান্তি, নবায়ন এবং সমৃদ্ধি আনুক এই আশা রাখি”।

রায়না ব্যক্তিগত জীবনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। নতুন সন্তানের জন্ম তার জীবনে আরও সুখ নিয়ে আসবে বলে আশা করা যায়। তদুপরি, গ্রসিয়া খেলার সঙ্গী হিসেবে তার ভাইকে পাবে। প্রিয়াঙ্কা এবং রায়নার এখন তাদের দুই বাচ্চাকে বড় করার জন্য আরও বেশি দায়িত্ব থাকবে। রায়না তার পুত্র সন্তানের খবর শেয়ার করার পর তার দেশ-বিদেশের সতীর্থরা তাকে শুভেচ্ছা জানায়। রায়নার আইপিএল দল চেন্নাই সুপার কিংসও তাকে শুভেচ্ছা জানিয়েছে।