Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গান গাওয়ানোর বদলে ছেলেমেয়েদের দিয়ে প্রেম করানো হয়, রিয়েলিটি শো নিয়ে মুখ খুললেন সোনু নিগম

Updated :  Sunday, September 18, 2022 9:28 AM

প্লেব্যাক সিঙ্গার হিসেবে ভারতের বুকে বেশ জনপ্রিয়তা রয়েছে সোনু নিগমের। তিনি হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষাতে একাধিক মনমুগ্ধকর গান গেয়ে দেশ তথা বিশ্ববাসীর কাছে নিজের খ্যাতি অর্জন করেছেন। ছোট থেকেই তাঁর মায়াবী গলার জাদুতে বিভোর গোটা দেশ। বলিউড হোক কি টলিউড সব ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় গায়কের তালিকায় একদম প্রথম সারিতেই থাকেন সোনু নিগম। তবে তিনি বহুবার বলিউডের বিভিন্ন সিস্টেম নিয়ে প্রতিবাদী হয়েছেন। বিশেষ করে তার কটাক্ষ নজরে এসেছে হিন্দি বিভিন্ন রিয়ালিটি শো।

বর্তমান যুগে সাধারণ মানুষের ট্যালেন্ট গোটা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য একাধিক রিয়ালিটি শো হয়ে থাকে। গান নাচ ইত্যাদি রিয়েলিটি শো ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকদের মধ্যে। রিয়েলিটি শো গুলিতে যারা ভালো পারফরমেন্স করেন তারা মোটামুটি লাইমলাইটে চলে আসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিযোগিতার নিজেদের ট্যালেন্টের দমে দেশবাসী সামনে পরিচিত মুখ হয়ে দাঁড়ায়। কিন্তু সম্প্রতি এই বিষয় নিয়েই প্রতিবাদ করেছেন সোনু নিগাম। তার কথায় ট্যালেন্ট থাকলেও সকলে সুযোগ পায় না।

সোনু নিগম সম্প্রতি নিজেকে এই গানের জগত থেকে গুটিয়ে নিচ্ছেন। বলা ভালো বলিউডের চাকচিক্য থেকে সরে দাড়িয়ে প্রকৃত গানের উপাসনায় নিযুক্ত হয়েছেন তিনি। তবে তিনি কেন এমনটা করলেন এটা জানার জন্য বড়ই উৎসুক হয়েছিল ফ্যানেরা। এই প্রসঙ্গে ওই জনপ্রিয় গায়ক নিজেই জানিয়েছেন এখনকার সংগীত পরিচালকদের নিয়ম একেবারেই আলাদা। এত বছর ধরে গান গাওয়ার পরেও নাকি সোনু নিগামকে গান গাওয়ার জন্য অডিশন দিতে হয়। রিয়েলিটি শো গুলিতে টিআরপি বাড়ানোর জন্য প্রেম আলাপ দেখানো হয়। আর তা নিয়ে রয়েছে তার ঘোর আপত্তি।