Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank FD Interest Rate: এই ব্যাঙ্কগুলির FD স্কিমগুলিতে বিনিয়োগ করুন, আপনি প্রতি বছর সর্বোচ্চ সুদ পাবেন

Updated :  Saturday, February 10, 2024 5:12 PM

আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। অনেকে টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের বিভিন্ন স্কিম ব্যবহার করে থাকেন। বর্তমানে টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডি। ফিক্সড ডিপোজিটে টাকা রেখে নিশ্চিত আয় করা যায়। ব্যাঙ্ক আপনার বিনিয়োগ করা টাকার ওপর সুদ দেয়। সুদের হার ফিক্সড ডিপাজিটের মেয়াদের সঙ্গে পরিবর্তিত হয়। দেশের অনেক ব্যাঙ্ক এবং আর্থিক কোম্পানি FD-তে উচ্চ সুদের হার অফার করে। কোন ব্যাঙ্ক কত সুদ দিয়ে থাকে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

১) Indian Bank:

এই ব্যাঙ্ক ৩ বছরের FD বিনিয়োগে ৬.৭৫% হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কে ৩ বছরের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে ২২ হাজার টাকা সুদ পাবেন। সুতরাং ম্যাচিওর হওয়ার পর পাবেন ১.২২ লাখ টাকা।

২) State Bank of India:

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১ লক্ষ টাকার ৩ বছরের জন্য এফডি করার কথা ভাবছেন তাহলে আপনি ৭.২৫% হারে সুদ পাবেন। এতে সুদ হিসাবে পাবেন ২৪ হাজার টাকা। মোট ম্যাচিওর হলে পাবেন ১.২৪ লাখ টাকা।

৩) Bank of India:

আপনি যদি ৩ বছরের মেয়াদে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৭% পর্যন্ত সুদের সুবিধা পেতে পারেন FD তে। এতে আপনি সুদ হিসাবে পাবেন ২৩ হাজার টাকা। মোট ম্যাচিওর হলে পাবেন ১.২৩ লাখ টাকা।

৪) HDFC Bank:

আপনি যদি তিন বছরের মেয়াদে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে আপনি HDFC ব্যাঙ্কে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ব্যাঙ্কে আপনার ১ লক্ষ টাকার FD ৩ বছরে ১.২৫ লক্ষ টাকা হয়ে যাবে৷ সুদ হিসাবে পাচ্ছেন ২৫ হাজার টাকা।

৫) Bank of Baroda:

আপনি যদি ৩ বছরের মেয়াদে ১ লক্ষ টাকার এফডি করেন তবে আপনি এতে ৭.৭৫ শতাংশ সুদের হারের সুবিধা পাবেন। ব্যাঙ্ক অফ বরোদা ১ লক্ষ টাকার বিনিয়োগে ৩ বছর পর প্রবীণ নাগরিকদের ২৬ হাজার টাকা সুদ দেয়। ম্যাচিওর হলে পাবেন ১.২৬ লাখ টাকা।