মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি টুইট করেছেন বৃহস্পতিবার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে ধোনির যে ভূমিকা ছিল, সেটিরই স্মৃতিচারণা করেন কোহলি। কিন্তু হঠাৎ কেন ধোনিকে নিয়ে কোহলির এই স্মৃতিচারণা? তিল থেকে তাল হয়ে গেল মুহূর্তেই। গুজব ছড়াল অবসর নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এমনকি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ধোনি সেই ঘোষণা করবেন বলে ভারতের ক্রিকেট অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন ধোনি। স্বেচ্ছায় বিসিসিআইয়ের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাই ছিলেন না। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধোনিকে বিবেচনা করেননি নির্বাচকরা।
ধোনি কবে অবসর নেবেন এ নিয়েই এখন ভারতীয়দের মধ্যে যত জল্পনা। এর মধ্যে কোহলির হঠাৎ ওই স্মৃতিচারণা। কোহলি ধোনির সঙ্গে ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময়ে যে ভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল। ‘ কোহলির ওই টুইটে ধোনির বিদায়ের করুণ সুর বাজতে শুরু করে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে ধোনির অবসরের এই গুজব উড়িয়ে দিয়েছে বিসিসিআই।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…