বলিউড

বাবা কুমার সানুকে নিয়েে এ কী বললেন ছেলে জান? জানুন

সম্প্রতি কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ঘর থেকে এলিমিনেট হয়েছেন রীতা ভট্টাচার্য ও তাঁর প্রাক্তন স্বামী কুমার শানুর একমাত্র পুত্রসন্তান জান কুমার শানু। ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে জান জানতে পারেন, তাঁর বাবা কুমার শানু চাননি তিনি ‘বিগ বস’-এ অংশগ্রহণ করুন। এমনকি কুমার শানু মিডিয়ায় বলেছেন, জানের জন্য নাকি তাঁর মাথা নিচু হয়েছে। জানের বয়ঃসন্ধির সময় তাঁকে ভালো শিক্ষা দেওয়া হয়নি, এমন অভিযোগও করেন জানের পিতা তথা বলিউডের খ্যাতনামা গায়ক কুমার শানু। এবার ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে জান উত্তর দিলেন নিজের বাবা কুমার শানুকে। জান সরাসরি জানতে চাইলেন, কুমার শানু তাঁর ভালো শিক্ষার ঝুলি নিয়ে এতদিন কোথায় ছিলেন! কুমার শানু অবশ্য ছেলের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

কেরিয়ারের শুরু থেকেই কুমার শানু ছিলেন ‘উওম্যানাইজার’। বলিউড অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে সম্পর্কের জেরে 1994 সালে কুমার শানু ও তাঁর স্ত্রী রীতা ভট্টাচার্য-এর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় রীতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রীতা তাঁর ও শানুর অপর দুই ছেলে জেসি ও জিকো-কে নিয়ে ফিরে আসেন কলকাতায়। কলকাতাতেই জানের জন্ম হয়। কুমার শানু জন্মের পর জানের মুখদর্শন করেননি। রীতা একাই কষ্ট করে জান-কে বড় করে তুলেছেন। রীতার আগ্রহেই জান শৈশব থেকেই মঞ্চে গান গাইতে শুরু করেন। জান একটু বড় হলে কুমার শানুর কানে এই কথা যায়। তিনি ফোন করে জানের সঙ্গে কথা বলেন। ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা করেছিলেন জান।

জানের প্রকৃত নাম জয়েশ ভট্টাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জান। জান ‘বিগ বস’-এর ঘরে বলেছেন, তাঁর বাবা কোনোদিন তাঁকে কোনো ব্যাপারে সাহায্য করেননি। তাঁর মা, একইসঙ্গে তাঁর মা ও বাবার কাজ করেছেন। জান গর্বিত কারণ তিনি রীতা ভট্টাচার্যের ছেলে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কুমার শানুর কাছে যদি সুশিক্ষার ভান্ডার থেকে থাকে, তাহলে 1994 সালে তিনি কেন অন্তঃসত্ত্বা স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন। পরবর্তীকালে কুমার শানু সালোনী-কে বিয়ে করলেও রীতা নিজের ছেলেদের বড় করে তোলার কাজে মন দিয়েছেন। এই কারণে তিনি পুনর্বিবাহের কথা ভাবেননি।

Anirban Kundu

Recent Posts

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026