বিনোদন

রাতের পোশাকেই রেস্তোরাঁয় ডিনারে গেলেন জাহ্নবী কাপুর, দেখামাত্রই কটাক্ষের শিকার অভিনেত্রী

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথেই ডিনার ডেটে গিয়েছিলেন তিনি। আর সেখানেই কোন এক রেস্তোরাঁর বাইরে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রী। আর সেখানেই অভিনেত্রীর পোশাক দেখে তাকে কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ।

ইনস্টাগ্রামের অন্যতম জনপ্রিয় পেজ ‘ভাইরাল ভয়ানী’ থেকেই অভিনেত্রীর এই লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে অভিনেত্রীকে একটি কালো স্লিভলেস, শর্ট ড্রেসে দেখা গিয়েছে। বিনা মেকাপ লুকেই ছিলেন তিনি। পায়ে কালো রঙের স্লিপার্স পরেছিলেন। সম্প্রতি খোলা চুলে একেবারে সাধারণভাবেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি জাহ্নবী কাপুরকে এই লুকে দেখার পর থেকেই নেটনাগরিকদের একাংশ তার দিকে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষের তীর।

কোন এক নেটিজেন লিখেছেন, এমন ধরনের পোশাক পরে তিনি রোজ রাতে ঘুমাতে যান। আবার কেউ সরাসরি লিখেছেন, অভিনেত্রী এই ধরনের পোশাক ছাড়া আর কিছুই পারেন না। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই এমন নানা ধরনের মন্তব্য চোখে পড়বে। উল্লেখ্য, জানা গিয়েছে ঐ দিন নিজের ঘনিষ্ঠ দুই বন্ধু অনন্যা পান্ডে ও সানায়া কাপুরের সাথেই একটি পাঁচতারা রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন ‘ধাড়াক’ খ্যাত অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর রেস্তোরাঁয় ঢোকার আগেই এই লুকে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পরেছেন তিনি।

উল্লেখ্য, খুব শীঘ্রই আবারো বড়পর্দায় দেখা মিলবে শ্রীদেবী কন্যার। খুব অল্পসময়ের মধ্যেই এই ইন্ডাস্ট্রিতে নিজের একটা পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। তার অভিনয় শৈলী প্রশংসিত দর্শকমহলেও। ইতিমধ্যেই একাধিক হিট ছবি নিজের অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। খুব শীঘ্রই বড়পর্দায় আসন্ন ‘দোস্তানা ২’, ‘গুড লাক জেরি’, ‘তাকাত’, ‘মিলি’র মতো ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে জাহ্নবীর। অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।

Devparna Acharya

Recent Posts

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026

মাসের শুরুতেই গ্যাসে আগুন! কলকাতায় একলাফে এত টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার, বাড়বে রেস্তোরাঁর বিল?

মাসের শুরুতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবার জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের জেরে দেশে ফের…

April 1, 2026

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026