“দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলে আর মেলে না।” বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই, কিন্তু কে ধরতে পারবে এই অভিনেত্রীর বয়স? ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। বলেছেন, “অভিনয় আমার ইবাদত”।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ এর জন্য আমেরিকার ম্যাসাচুসেটস-এর ‘ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন জয়া আহসান।
ওপার বাংলার নায়িকা তো কি হয়েছে, এখন তিনি এপার বাংলার পুরুষদের ও মহিলাদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় একের পর এক লুকস নিয়ে হাজির হয়ে যান জয়া। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনো আফগানি বধূর রূপে সেজে বাজিমাত করছেন অভিনেত্রী।
কোকোকোলার বিজ্ঞাপনে প্রথম দেখা মিলেছিল জয়ার। তারপর থেকেই তরতর করে চড়েছে জয়ার পারদ। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন জয়া, এরপর বিভিন্ন টেলি সিরিয়ালে অভিনয় করেন।
এপার বাংলায় জয়া ‘আবর্ত’ সিনেমা দিয়েই টলিপাড়ায় পা রাখেন। আর ফিরে থাকতে হয়নি। একের পর এক বাংলা সিনেমা যেমন বিসর্জন, রাজকাহিনী, রবিবার, ক্রিসক্রস, কন্ঠ তে তাঁর মন ভোলানো অভিনয় সকলের নজর কেড়েছে।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…