কলকাতা: বঙ্গোপসাগরের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তাজেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণের থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি স্বস্তি দিলেও দক্ষিণবঙ্গে আপেক্ষিক আদ্রতা বাড়ার ফলে অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের উপর। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে আশার কথা, বঙ্গোপসাগরে রবিবার নাগাদ তৈরি হবে নতুন করে নিম্নচাপ।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম, ওড়িশা, আন্দামান ও নিকোবর, কেরল, অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন ও গোয়াতে। বুধবার দুপুর হতেই শুরু হয়ে গিয়েছে মেঘের গর্জন। সকালের দিকে রোদের দেখা মিললেও যত সময় গড়িয়েছে ততো আকাশ আংশিক মেঘলা হয়েছে। এভাবেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে আদ্রতার ফলে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে, তা বৃষ্টি কমলে আবার ফিরে আসবে বলেই জানা যাচ্ছে।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…