কলকাতা: আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল। সেখানেই আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের অনুরোধ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘বাংলার ক্ষুদ্র উদ্যোগপতিদের জন্য ব্যবস্থা নিন। আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যান। এমএসএমই সেক্টরে ঋণ অনুমোদনের জন্য উদ্যোগ নিন। রাজ্যের পাটশিল্পকে এগিয়ে নিয়ে চলুন।’ এভাবেই রাজ্যের দলীয় নেতাদের অনুরোধ করেন নাড্ডা।
শুধু তাই নয়, দলীয় নেতাদের অনুরোধ করার পাশাপাশি রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। রামভূমির পুজোর দিন এ রাজ্যে লকডাউন ছিল। সেই প্রসঙ্গে মমতাকে খোঁচা মেরে নাড্ডা বলেন, ‘রামভূমির পুজোর দিন লকডাউন ঘোষণা করা কার্যত হিন্দু বিরোধী মনোভাবের পরিচয়। ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল-কংগ্রেসকে উৎখাত করতে হবে। সারা রাজ্যে পদ্ম ফোটাবে বিজেপি।’ এভাবেই তৃণমূল-কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…