Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘ঝুমকা গিরা রে’ গানের তালে এক খুদের দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিও

Updated :  Monday, June 6, 2022 2:21 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে বাচ্চারাও যে পিছিয়ে নেই, তা বলাই বাহুল্য।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক প্রতিভাবান খুদে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে বলিউডের গানে। বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘ঝুমকা গিরা রে’এর তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন ঈশানভী হেগড়েকে। ‘লাস্যা’ নামক ইউটিউব চ্যানেল থেকে তার এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। চার মাস আগে এই ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার করা হয়েছিল। শেয়ার হওয়ার পর থেকেই ভিডিওটি ঝড়ের গতিতে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে যেতে শুরু করে।

বর্তমানে এই ভিডিওটি দেখে ফেলেছেন ১০ লাখের বেশি মানুষ। প্রশংসাও করেছেন বহুজন। ভিডিওটি বানানোর সময় ঈশানভিকে গোলাপি রঙের ঘাঘড়া চোলিতে দেখা গিয়েছে। নিজের সাজ পূরণ করার জন্য মানানসই অলংকারে সেজে উঠেছিলেন এই একরত্তি খুদে। উল্লেখ্য, এই ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই এই খুদের আরও একাধিক নাচের ভিডিও চোখে পড়বে, যার ভিউজ লাখের নীচে নয়।