খেলা

IPL-এ সর্বকালের রেকর্ড ভাঙতে পারেন জস বাটলার, ম্লান হতে পারে কোহলির ৪ সেঞ্চুরি!

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে পরাজিত করে চলতি আইপিএলে ফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আগামীকাল শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য শিরোপা অর্জনের লড়াইয়ে মাঠে নামবে সঞ্জু স্যামসনরা। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থানের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান জস বাটলার। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি।

আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক মরশুমে ৮০০+ রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে চলতি আইপিএলে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে বাটলারের হাতে। আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক ৪ সেঞ্চুরিসহ ৯৭৩ রান সংগ্রহ করেছিলেন বিরাট কোহলি। ২০১৬ সালে এই রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি।

চলতি আইপিএলে সেই রেকর্ড ভাঙতে পারেন জস বাটলার, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও বিরাট কোহলির চেয়ে এখনো ১৪৯ রান পিছিয়ে রয়েছেন জস বাটলার। তবে ফাইনাল ম্যাচে ধারাবাহিকতা বজায় থাকলে সেই রান সংগ্রহ করতে পারেন বাটলার এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আইপিএলের একটি আসরে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডটি ভাঙ্গা অসম্ভব নয় তার কাছে।

চলতি আইপিএলে ইতিমধ্যে ৪ সেঞ্চুরিসহ ৮২৪ রান সংগ্রহ করেছেন জস বাটলার। কমলা টুপির দৌড়ে তার ধারের পাশে নেই কোন ব্যাটসম্যান। চলতি আইপিএলে আর একটি শতরানের ইনিংস খেলতে পারলে তিনি হবেন পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান যিনি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগে এক আসরে পাঁচটি শতরানের ইনিংস খেলেছেন।

আগামীকাল ১৫ তম আইপিএলের মেগা আসরে শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান। আপনাদের জানিয়ে রাখি, মেগা ফাইনালের পূর্বে একাধিক বলিউড সেলিব্রেটির সমাগমে আয়োজিত মেগা অনুষ্ঠানের জন্য ম্যাচটি ৩০ মিনিট দেরিতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ ৭:৩০ এর বদলে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে রাত্রি ৮টায়।

Kriti Lekha Shome

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026