Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০০ কোটির বাজেটে বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন জুনিয়র এনটিআর, সামনে এল তথ্য

Updated :  Thursday, March 31, 2022 4:13 PM

এই মুহূর্তে বক্সঅফিস কাঁপাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। নিজের রেকর্ড নিজেই ভাঙতে ব্যস্ত রাজামৌলি। এই ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। সম্প্রতি নিজের বিয়ের বাজেটের জন্যই চর্চার আলোয় অভিনেতা। ১০০ কোটির বাজেটে বিয়ে সেরেছিলেন জুনিয়র এনটিআর। লক্ষ্মী প্রণথীর সাথে ২০১১ সালেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা।

দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির বিগ বাজেটের অভিনেতাদের মধ্যে একজন হলেন জুনিয়র এনটিআর। ‘আরআরআর’এ অভিনয় করার পর থেকেই বিগত কয়েকমাস ধরে প্রচারের আলোয় তিনি। দক্ষিণী চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম জুনিয়র এনটিআর। ২০১১’র মে মাসে স্ত্রী লক্ষ্মী প্রণথীর সাথে ঘর বাঁধেন অভিনেতা। দেখেশুনেই বিয়ে হয়েছিল তাদের। হাইটেক এক্সিবিশন সেন্টারে আয়োজিত হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। বর্তমানে তারা দুই সন্তানের অভিভাবক। তাদের দুই সন্তানের নাম, নন্দমুরি ভার্গব রাম ও নন্দমুরি অভয় রাম। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবারের সাথেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা।

বিয়েতে তার স্ত্রী লক্ষ্মী প্রণথী ১ কোটির শাড়ি পরেছিলেন, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠবে অধিকাংশ নেটজনতার। যে মন্ডপে বসে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল সেই মণ্ডপটি তৈরি করতে খরচা পড়েছিল ১৮ কোটি টাকা। তার বিয়েতে উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা। এছাড়াও তার বিয়েতে সেইসময় উপস্থিত ছিলেন তার ১২ হাজার ভক্ত। সব মিলিয়ে ২০১১ সালে ১০০ কোটির বাজেটে বিয়ে করেছিলেন তিনি। বিগ বাজেটের বিয়ের মধ্যে জুনিয়র এনটিআরের বিয়ে অন্যতম। সম্প্রতি সেই সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেতা।

একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার স্ত্রী শুরু থেকেই তার সাথে মানিয়ে নেওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করেছিলেন। যেকোনো পরিস্থিতিতে তিনি তার স্ত্রীকে পাশে পেয়েছেন। এমনকি তিনি এও জানিয়েছিলেন, তার প্রফেশনাল জীবন নিয়েও অনেকসময় তাকে পরামর্শ দিয়ে থাকেন তার স্ত্রী লক্ষ্মী প্রণথী। তিনি নিজের ব্যস্ততার মাঝেও নিজের দুই সন্তান ও স্ত্রীকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টায় থাকেন। পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন অভিনেতা, তা তিনি বারবার নিজেই স্বীকার করেছেন।