রাজ্য

নিয়ম ভেঙে তৃণমূল বিধায়কদের ভ্যাকসিন নেওয়ার সমালোচনা করল গেরুয়া শিবির, কৈলাসের কটাক্ষ “ভ্যাকসিন চোর”

১৬ জানুয়ারি থেকে গোটা দেশজুড়ে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে সমস্ত ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু টিকাকরণ প্রক্রিয়ার প্রথম দিনেই দেখা গিয়েছে রাজ্যের অনেক জায়গায় তৃণমূল নেতারা ভ্যাকসিন নিয়েছে। আজ অর্থাৎ রবিবার এই ঘটনার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybarghya)। বাবুল সুপ্রিয় আজ বলেছেন, “কোন একটা রাজনৈতিক দল আদর্শগতভাবে অধোগামী হওয়ার নিদর্শন এটাই।” অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় শাসক শিবিরকে “ভ্যাকসিন চোর” বলে অভিহিত করেছে।

গতকাল অর্থাৎ শনিবার রাজ্যে করণা টিকাকরন চালু হলে প্রথমেই বিতর্কের সৃষ্টি হয় আলিপুরদুয়ারে টিকা নেওয়ার লিস্টে প্রথম নাম এক তৃণমূল নেতার থাকায়। আলিপুরদুয়ারের তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর নাম ভ্যাকসিন নেওয়ার লিস্টে ছিল। এছাড়াও সারাদিনে বেশ কয়েকজন তৃণমূল বিধায়ককে টিকা নিতে দেখা গিয়েছে। এই নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার নিন্দা করে বাবুল সুপ্রিয় বলেছেন, “জনসমক্ষে বিধায়কদের নিয়ে সমালোচনা চলছে তাতেও তাদের অনুতাপ নেই। দলটার আদর্শ বিসর্জন গেছে। তবে বিজেপির আদর্শ একটু অন্যরকম। সবার প্রথমে সাফাই বন্ধু, তারপর ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা টীকা নেবে। তারপর নেবে নেতা-মন্ত্রীরা। এটাই বিজেপির আদর্শ।”

অন্যদিকে বিজেপির বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন। কিছুদিন আগেই কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল কংগ্রেসকে চাল চোর, ত্রিপল চোর বলে কটাক্ষ করেছিল। ফের আজ একই সুরে শাসকদলকে কৈলাস বিজয়বর্গীয় “ভ্যাকসিন চোর” বলে বিদ্রুপ করেছে। এছাড়াও বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য বলেছে, “প্রথমে তারা গরীব মানুষের জন্য বরাদ্দ রেশন চুরি করেছিল। তারপর আমফানের সময় অনুদান চুরি করেছিল। আর এখন ভ্যাকসিন চুরি করছে। একমাত্র পিসির তৃণমূল এরকম বিরল প্রতিভার পরিচয় দিতে পারে।”

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026