Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রিয় বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী কাজল

Updated :  Sunday, May 30, 2021 7:38 PM

ফের বলিউডে করোনাভাইরাসের প্রকোপে কেড়ে নিল আরো এক প্রাণ।থ বলিউডের জনপ্রিয় প্রযোজক -সাংবাদিক রায়ান স্টিফেন গত শনিবার গোয়ায় করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। ইলেকট্রিক অ্যাপেলস এন্টারটেনমেন্ট নামক প্রযোজক সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন রায়ান। বলিউডে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন রায়ান। তাঁর মধ্যে কাজল, নেহা ধুপিয়া, শ্রুতি হাসান অভিনীত ‘দেবী’ শর্টফিল্মের প্রযোজক ছিলেন রায়ান।

কাজল আর রায়ান ছিল শৈশবের খুব ভালো বন্ধু। প্রিয় বন্ধু মারা যাওয়াতে শোকাহত অভিনেত্রী কাজল। এই সময় এক্কেবারে অভিনেত্রীর মন ভালো নেই। শনিবার একটাও কথা খরচ করেননি। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শুধুই কাছের বন্ধু রায়ানের ছবি কোলাজ করে শেয়ার করলেন। লিখলেন,নিজেদের বন্ধুত্বের কিছু মধুর স্মৃতি। রায়ানের উদ্দেশ্যে আবেগঘন বার্তাতে লিখলেন, “আমায় বল স্বর্গ রয়েছে…বল তা সত্যি… বল ওই স্বর্গেই মৃত্যুর পর সবাই যায়…বল যারা চলে গেল ওরা সবাই এখন খুশি রয়েছে। সারাজীবন ভালবাসব রায়ান। সারাজীবনের বন্ধু তুই। শুধু সারাজীবন নয়। জীবনের পরেও…মনে আছে?”

শুধুই কাজল নয়। রায়ানের এইভাবে চলে যাওয়া মেনে নিচ্ছেনা গোটা বলিউড। কিয়ারা আডবানী, আলিয়া ভাট, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের শোকবার্তা শেয়ার করেছেন। রায়ানের প্রযোজনায় ‘ইন্দু কি জাওয়ানি’ সিনেমাতে অভিনয় করেছেন কিয়ারা। মনের শোক শেয়ার করে লিখেছেন, ‘আমাদের প্রিয় রায়ান খুব তাড়াতাড়ি চলে গেল’।

দিয়া মির্জা রায়ানের একটি ছবি শেয়ার করে ট্যুইট করেছেন, ‘মন ভেঙে গেল। অন্যতম ভালো মানুষ ছিলেন রায়ান।’ এইভাবে রায়ানের চলে যাওয়া মেনে নিতে পারছেননা। ‘জিসম’, ‘পাপ’, ‘এলওসি’-র মতো ছবির কাজ করেছেন রায়ান। প্রথমে সাংবাদিকতা, পরে পাবলিক রিলেশনের কাজ করেন রায়ান। সেখান থেকেই প্রযোজনা শুরুর পথে। কেরিয়ারের শীর্ষে থেকে অভিনেতার ছন্দপতন।