রাজ্য

“রাজীব ডোমজুড় থেকে লড়ুন, ঘুম উড়িয়ে দেব”, চ্যালেঞ্জ কল্যাণের

‘খেলা হবে খেলা হবে ডোমজুড়ের মাটিতেও খেলা হবে’, বালিতে এক মিছিলে উপস্থিত হয়ে গেরুয়া শিবিরের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) এমনটাই বলতে শোনা গেল শ্রীরামপুরের শাসক শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে(Kalyan Banerjee)। তার বক্তব্য,”আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় থেকেই নির্বাচন লড়ুন, তাহলেই তো খেলা হবে। এমন রাতের ঘুম ওড়াবো যে আগামী ২ বছর রাতে ঘুম আসবেনা।”

রাজীব যে ‘ডবল ইঞ্জিন সরকারের’ কথা বলছেন, এই দিন তাকেও কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে তিনি এইদিন বলেন,”একটি ইঞ্জিনের সরকারও তারা পাবেনা। গোটা দেশের লোক লাল কার্ড দেখাচ্ছে। ২০২৪ সালে কেন্দ্র থেকেও ওই ইঞ্জিন চলে যাবে।” কল্যাণ আরও বলেন,”রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যত শাসক শিবিরের থেকে যাবে, ততই দল পরিষ্কার পরিচ্ছন্ন হবে”। প্রসঙ্গৎ উল্লেখ্য, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার প্রয়োজন বলে একের পর এক দাবি করে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থাতে ডবল ইঞ্জিন সরকারের কথা রাজীব। তার বক্তব্য,”কেন্দ্র এবং রাজ্য যদি যৌথভাবে কাজ না করতে পারে তাহলে কোনও সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কেবল ঝগড়া করলে রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ সুবিধা অর্জন করা যাবেনা। বাংলার মানুষ এতে কেবল বঞ্চনার স্বীকার হবেন। তাই আগামিদিনে চাই ডবল ইঞ্জিন সরকার। ৩৪ বছরের বামফ্রন্ট শাসক কাল এবং ৯ বছরের বর্তমান বাংলা সরকার, বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ এবার সেই রায়ই দেবেন।’ একই সঙ্গে অমিত শাহের সঙ্গে বাংলার জন্য বিশেষ প্যাকেজের বিষয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও খোঁচা দেন কল্যাণ। ইতিমধ্যেই দিলীপকে ‘পাগলা ষাঁড়’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। সেই ‘পাগল যাঁড়ের’ চিকিৎসা কী এই প্রশ্ন করা হলে কল্যাণ বলেন,”পাগল মানুষের চিকিৎসা হয়। কিন্তু ষাঁড়ের চিকিৎসা আর কি হবে?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026