রাজ্য

শিক্ষক সমন্বয় কমিটির অবস্থান বিক্ষোভে অশান্তি, ধর্মতলায় শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

শিক্ষক সমন্বয় কমিটির সমাবেশে যোগ দিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রবিবার ধর্মতলার রানি রাসমনি রোডে অবস্থান বিক্ষোভ করছিলেন শিক্ষক ঐক্য মুক্তমনের ভিতরে ১৩ টি সংগঠন ছাড়াও আরও বেশ কিছু শিক্ষক, অশিক্ষক সংগঠনের সদস্যরা। বিকেল নাগাদ সেখানে উপস্থিত হন পার্থ চট্টোপাধ্যায়। তাকে সামনে পেয়েই ঘিরে ধরে নিজেদের দাবি জানাতে থাকেন মাদ্রাসার শিক্ষকরা। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানে হয় বলেও অভিযোগ। মুহূর্তের মাঝে ধর্মতলা চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর উন্নতি সহ একাধিক দাবিতে অন্দোলন করছে এসএসকে, এসএসকে , প্রাণীমিত্র, পার্শ্বশিক্ষক সহ মোট ১৩ টি সংগঠনের তৈরি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। জানুয়ারিতে একাধিক প্রতিবাদমূলক কর্মসূচি করেছেন তারা। নবান্ন অভিযান, বিকশ ভবন অভিযানে বারবার বাধা পাওয়া সত্ত্বেও কোনও ভাবেই দমে যাননি সদস্যরা। লাগাতার আন্দোলন চলছেই। সম্প্রতি এই সংগঠনের ছত্রছায়ায় এসেছে আরও কয়েকটি শিক্ষক ও অশিক্ষক সংগঠন, যার মধ্যে রয়েছে শাসকদল ঘনিষ্ঠ দুটি শিক্ষক সংগঠনও। তৈরি হয়েছে নতুন মঞ্চ – শিক্ষক সমন্বয় কমিটি। রবিবার ধর্মতলার রানি রাসমনি চত্বরে হোর্ডিং, ব্যানার নিয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এই নতুন সংগঠনের সদস্যরা। সেসময় শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের জন্য সরকারি সুবিধা জানানোর জন্য সেখানে উপস্থিত হন। অভিযোগ, তাকে ঘিরে বিক্ষোভ দেখান নতুন সংগঠনগুলির জনা কয়েক সদস্য। তারা আরও বেশ কিছু দাবি তোলেন।

বাংলার অন্তর্বর্তী বাজেটে পার্শ্বশিক্ষকদের জন্য ৩ শতাংশ ভাতাবৃদ্ধি, অবসর কালীন ভাতার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে চলতি মাস থেকেই তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তারপরও এই বিক্ষোভ কেন? মুক্তমনের এক সদস্যের বক্তব্য,”গতবার আমাদের ৭ জন প্রতিনিধির সাথে দেখা করে মুখ্যমন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। ভাতাবৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই। তবে একই সাথে বেতন বৃদ্ধি দাবিও করছি।” তবে এই দিন শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে নতুন সংগঠনের বিক্ষোভ দেখানো মোটেই সমর্থন করছেন না আদি শিক্ষক ঐক্য মুক্তিমঞ্চের সদস্যরা। সেই কারণে বড় সংগঠনের আন্দোলন এখানেই দ্বিধাবিভক্ত, তা বলাই চলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026