রাজ্য

তৃণমূল বিধায়ককে “গ্যাঁড়া বামন” বলে কটাক্ষ বিজেপি সাংসদ সুনীল মন্ডলের, রাজনৈতিক তরজা তুঙ্গে

বিধানসভা নির্বাচন শিয়রে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। তেমনি বিজেপি শুরু করে নিয়েছে তাদের পরিবর্তন যাত্রা। কিন্তু প্রচারের মাঝে এক দলের নেতা অন্য দলের নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি। তবে এবার কটাক্ষ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করলেন বিজেপি সাংসদ সুনীল মণ্ডল। তিনি কাটোয়ার পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বর্ষণ করেছেন। আর তার জেরে বঙ্গ রাজনীতিতে ফের রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে।

আজ অর্থাৎ রবিবার কাটোয়া শহরের পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিজেপি নেতা সুনীল মণ্ডল। তিনি তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীনভাবে আক্রমণ করেন। শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে তিনি কটাক্ষ করে বলেছেন, “এই রথ যাত্রার মধ্য দিয়ে তৃণমূলের দুর্নীতি তোলাবাজি ও গ্যাঁড়া বামুন রবি চ্যাটার্জির কুকীর্তি আমরা প্রচার করতে চাই। তৃণমূলের নেতারা যে দুর্নীতি করেছে সেই সমস্ত টাকা আদায় করে আমরা এলাকার উন্নয়নের কাজে লাগাবো।”

রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সুনিল মন্ডলের কটাক্ষের পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘আমি গরিব ব্রাহ্মণ। বিজেপি আমাকে গ্যাঁড়া বামুন বলবে এটাই স্বাভাবিক। ওদের সংস্কৃতি এরকমই।’ এছাড়াও এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সুনীল মণ্ডল এর বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “সুনীল মণ্ডল নিজে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। ও অনেক দুর্নীতি করেছে। আমাদের দলে থাকার সময় ও দুর্নীতির বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের জানানো হয়েছিল। আর তখনই ও দল ছেড়ে চলে যায়। ও বুঝে গিয়েছিল দুর্নীতির প্রমাণ হয়ে গেলে হাতকড়া পড়ে যাবে। তাই ভয় পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026