রাজ্য

“টাকা নিয়ে পদ দিতেন মুকুল রায়”, তৃণমূলে যোগদান করে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

একুশের নির্বাচন দোরগোড়ায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলবদল রোগে জর্জরিত। প্রায় তৃণমূলের নেতাকর্মীরা গেরুয়া শিবিরে যোগদান করায় তীব্র অস্বস্তিতে আছে শাসকদল। তবে এরই মাঝে ট্রেন্ড পরিবর্তন করছে দলবদল। যেন মনে হচ্ছে ঠিক খেলার পাশা বদলাচ্ছে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দীপক রায়। আজ অর্থাৎ রবিবার তৃণমূল ভবনে আয়োজিত দলবদল অনুষ্ঠানে রাজ্যের শাসক দলে এসে নাম লেখালেন বিজেপির এসসি মোর্চার রাজ্য সহ-সভাপতি দীপক কুমার রায় ও সদস্য সুব্রত রায়। তবে তারা ঘাসফুল শিবিরে যোগদান করে বিজেপি সহ-সভাপতি মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন।

আজ তৃণমূলে যোগ দেয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করে দীপক রায় বলেছেন, “আমি ২০১৪ সালে রাজনীতিতে এসেছি। ৩৪ বছরের বাম সরকারের উন্নয়নে কোন কাজই করেনি। ওরা শুধু ভাঁওতাবাজি দিয়ে গিয়েছে। তারপর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কি করে ভালো করা যায় সে নিয়ে ভাবতে শুরু করেন এবং যথাযথ কাজ করেন।” তবে সেই সাথে মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “মুকুল রায়কে সংগঠন দেখার সময় দিয়েছিলেন তিনি। মুকুল রায় ক্ষমতা পেয়ে লাঞ্চিত মানুষকে ভুলে গিয়ে নিজের মতো চলতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের সুযোগ নিয়ে উনি আসলে তাকে পিছন থেকে ছুরি মেরেছিল।”

এদিন তিনি আরো বলেন যে, “তোলাবাজ ভাইপো কথাটা সম্পূর্ণ মিথ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে একটা নক্ষত্র। আসলে আগে মুকুল রায় টাকা নিয়ে পদ দিতেন। সেই আড়ালে চলে ভুলভ্রান্তি বাচ্চা ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সবাইকে ধরিয়ে দিয়েছিল। তখন স্বার্থে আঘাত লেগেছিল মুকুল রায়ের। তাই তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আর এখন বিরোধী দলে গিয়ে ক্ষমতা পেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলে গালমন্দ করছে। আসলে ভাইপো ওর ভুল ধরিয়ে দেওয়ার সেটা মেনে নিতে পারেনি ও।”

এছাড়াও সে বিজেপি কেন ছাড়লো সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেছেন, “গেরুয়া শিবির তপশিলি জাতি, উপজাতি সহ সাধারন মানুষের জন্য কিছু কাজ করবেনা। তার স্পষ্ট প্রমাণ দিচ্ছে আসাম ও ত্রিপুরা। সাধারণ মানুষের জন্য কাজ হবে না সেটা জানা কথা। সব তথ্য পরে বলব। আজকে ঘাসফুল শিবিরের সাথে পথ চলা শুরু হল। এখন অনেক কাজ বাকি আছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026